পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সফলতার ১০০ দিন উপলক্ষে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে ডায়ালাইসিস রুগীদের ফ্রি তে ২ ইউনিট ডায়ালাইসিস কিট এবং প্রসূতি বিভাগ সহ অন্যান্য বিভাগে কিছু ফল প্রদান করলেন বেহালা পূর্বের বিধায়ক শংকর শিকদার
পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর সিকদার বেহালার বিদ্যাসাগর হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন। এদিন তিনি গোটা হাসপাতাল ঘুরে দেখার পাশাপাশি হাসপাতালের পরিষেবা সম্পর্কে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিধায়ক।
পরিদর্শনের সময় শঙ্কর সিকদার ডায়ালিসিস বিভাগেও যান। সেখানে রোগীদের হাতে নিজে ডায়ালিসিস কিট তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের ফলও বিতরণ করেন তিনি।
তবে বিধায়ককে সামনে পেয়ে ডায়ালিসিস বিভাগের পরিষেবা নিয়ে অভিযোগ জানান এক রোগী। তাঁর অভিযোগ, ওই বিভাগে কোনও ডাক্তার নেই। ফলে চিকিৎসা পরিষেবা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের।
রোগীর অভিযোগ শোনার পর বিধায়ক শঙ্কর সিকদার বলেন, “আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আপনাদের অভিযোগ আমরা শুনলাম। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
হাসপাতাল পরিদর্শনের পর বিধায়ক জানান, রোগীদের কাছ থেকে যে সমস্ত অভিযোগ ও সমস্যার কথা তিনি শুনেছেন, সেগুলি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন।