Public App Logo
Profile Picture

এবার বাঁধনছেঁড়া (EBC NEWS)

@ebcnews
11Followers
0Following
ফ্লাইদুবাই বিমানে হাইজ্যাক আতঙ্ক! পাইলট স্মিতের সাহসিকতার প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বাঘ থেকে বিড়াল কেষ্ট! দুর্নীতি, ইন্দ্রনীল সেন, উপনির্বাচন ও I.N.D.I.A জোট—একাধিক ইস্যুতে তৃণমূলকে একযোগে নিশানা দিলীপ ঘোষের
দিল্লিতে সাংবাদিক সম্মেলন মমতা বন্দ্যোপাধ্যায়ের
রেজিনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী শাঁখারভ সরকার এর সমর্থনে নির্বাচনী জনসভা মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রেজিনগরে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে দু/র্ঘ/ট/না/য় মৃ/ত্যু জেসমিনা খাতুনের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রশান্ত কিশোরের মন্তব্য, জ্ঞানেশ কুমারকে সরালেই মিটবে না সমস্যার সমাধান!
স্বচ্ছতাই সেবা,সাফাইকর্মীদের জন্য স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির বেহালায়।

কলকাতা: যারা ভোরের আলো ফোটার আগেই পথে নামেন, যাদের শ্রমে আমাদের বাড়ির জঞ্জাল দূর হয়, নিকাশি ব্যবস্থা স্বচ্ছ থাকে, শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই যারা অক্লান্ত পরিশ্রম করে শহরকে সুন্দর ও সুস্থ রাখেন, সেই সাফাইকর্মীদের সেবায় এগিয়ে এল ভারতীয় জনতা পার্টি।

আজ ভারতীয় জনতা পার্টি বেহালা পূর্ব মণ্ডল ৩-এর উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংস্থা 'ফ্লোলেস' ও ভারত পেট্রোলিয়ামের সহযোগিতায় সাফাইকর্মীদের জন্য একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে চক্ষু পরীক্ষার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চশমা প্রদানেরও ব্যবস্থা করা হয়েছিল।

উদ্যোক্তাদের বক্তব্য, "যারা দিনরাত আমাদের সেবা করে চলেন, আজ আমরা তাদের সেবা করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। সেবা-সংকল্প আজ যেন পূর্ণ মাত্রা পেল।"

'সেবা সেতু' প্রকল্পের মাধ্যমে "স্বচ্ছতাই সেবা" এই ভাবনাকেই এদিন নতুন করে অনুভব করা গেল বলে জানান আয়োজকরা। অর্থাৎ, যারা প্রতিনিয়ত সমাজের সেবা করে চলেছেন, তাদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল।

শিবিরে বহু সাফাইকর্মী স্বাস্থ্য পরীক্ষা করান এবং চশমা সংগ্রহ করেন। মানবিক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
<nis:link nis:type=tag nis:id=bjpsouthkolkata nis:value=bjpsouthkolkata nis:enabled=true nis:link/>
“রাজনীতি আর ভালো লাগছে না!” দুর্বৃত্তায়নের অভিযোগ তুলে রাজনীতি ছাড়ার ইঙ্গিত মদন মিত্রের
পুজো এসে গেলো শপিং চাই, ভালো মান উচিৎ দাম এখানেই
আবহাওয়া সংক্রান্ত খবর
বিজ্ঞাপন
রজত জয়ন্তী বর্ষে চমক, সাবেকিয়ানা ও থিমের মেলবন্ধনে সাজছে নবপল্লী অধিবাসী বৃন্দ-র পুজো

কলকাতা: দক্ষিণ কলকাতার পুজোর ভিড়ে এবার নজর কাড়তে প্রস্তুত নবপল্লী অধিবাসী বৃন্দ। এবছর ২৫তম বর্ষে পা দিল এই পুজো। আর রজত জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে এক অভিনব ভাবনায় সাজছে মণ্ডপ।

এবারের ভাবনা - “উৎসবের পুরোনো ঢঙে, নতুন রঙে...”

পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এবছর পশ্চিমবঙ্গে প্রথমবার সাবেকিয়ানা ও আধুনিক থিমের এক অনন্য মেলবন্ধন দেখতে পাবেন দর্শনার্থীরা। যেখানে থাকবে পুরনো দিনের আভিজাত্যের ছোঁয়া, আবার থাকবে আধুনিক শিল্প ভাবনার চমক।এই গোটা ভাবনা, মাতৃরূপ ও নির্মাণের দায়িত্বে রয়েছেন বিশিষ্ট শিল্পী নিখিল মিস্ত্রী মহাশয়। তাঁর তুলির টানে কীভাবে পুরনো ঢঙে নতুন রঙ লাগে, সেটাই দেখার অপেক্ষায় দর্শনার্থীরা।
রজত জয়ন্তীর এই বিশেষ আয়োজনে মা দুর্গার আগমনী বার্তায় মেতে উঠতে প্রস্তুত গোটা নবপল্লী অধিবাসীবৃন্দ।
<nis:link nis:type=tag nis:id=kolkata nis:value=Kolkata nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=westbengal nis:value=westbengal nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=behalachowrastha nis:value=behalachowrastha nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=behalanotundal nis:value=behalanotundal nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=behalafriends nis:value=behalafriends nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=behalafootball nis:value=behalafootball nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=behalavivekanandapathachakra nis:value=behalavivekanandapathachakra nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=behala22 nis:value=behala22 nis:enabled=true nis:link/>
বক্সারের জঙ্গলে বাঘিনী।
<nis:link nis:type=tag nis:id=boxerforest nis:value=boxerforest nis:enabled=true nis:link/>
নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনে জেল মুক্তি কি বললেন কংগ্রেস নেতা ?
বুধবার দুপুরে বীরভূমের সিউড়িতে পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে বসে থাকা অবস্থায় আক্রান্ত হন তৃণমূল কংগ্রেসের একসময়ের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল (কেষ্ট)। লাঠি, রড ও গাছের ডাল হাতে একদল যুবক আচমকা পার্টি অফিসে ঢুকে চেয়ার, টেবিল, কাচ এবং এসি সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালায়। ভাঙচুরের সময় টেবিলের কাচ ভেঙে অনুব্রতের গায়েও লাগে।আক্রমণকারীরা গত ১৫ বছরের নানা অভিযোগ তুলে অনুব্রতের কলার ধরে ও আঙুল উঁচিয়ে তীব্র ভাষায় শাসায় এবং কৈফিয়ত চায়। সেই পরিস্থিতিতে অনুব্রতকে হাতজোড় করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা যায়।এই ঘটনার পর পুলিশি নিরাপত্তায় অনুব্রত সিউড়ি ত্যাগ করেন। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক ও গ্রেফতার করেছে।
<nis:link nis:type=tag nis:id=birbhumdistrict nis:value=BirbhumDistrict nis:enabled=true nis:link/>
বিধায়ক হুমায়ুন কবিরের কুশ পুত্তলিকা কে জুতোর মালা পরিয়ে  প্রতীকী কবর দেয়া হলো
I.N.D.I.A জোটের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি।
I.N.D.I.A বৈঠকের পর ‘ভোট চুরি’ নিয়ে বিস্ফোরক মমতা, নিশানায় নির্বাচন কমিশন।
<nis:link nis:type=tag nis:id=mamatabanerjee nis:value=MamataBanerjee nis:enabled=true nis:link/>
অনুব্রত মন্ডলের উপর পরিকল্পিত দুষ্কৃতী হামলার তীব্র প্রতিবাদ করলেন বিরোধী দলনেতা।
ব্যালটে ভোট হলেও মল্লিকার্জুন খার্গের পার্টি হারবে :শমিক ভট্টাচার্য
লটারি কেটে কোটিপতি হওয়ার স্বপ্ন, স্কুলে স্কুলে পাখা চুরি! মহেশতলায় পুলিশের জালে অভিযুক্ত চোর

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার অন্তর্গত বেশ কয়েকটি স্কুলে পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। গরমের মধ্যে স্কুলের পাখা চুরি করে বিক্রি করত অভিযুক্ত চোর। সেই টাকা দিয়ে রাজ্য লটারির টিকিট কিনে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখত সে।

মহেশতলা হাই স্কুলের প্রধান শিক্ষক চুরির ঘটনা নিয়ে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। বিভিন্ন স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করেন তদন্তকারীরা। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

আজ অভিযুক্তকে সঙ্গে নিয়ে মহেশতলা হাই স্কুল-সহ একাধিক স্কুলে যায় মহেশতলা থানার পুলিশ। সেখানে কীভাবে চুরি করা হয়েছিল, তা পুনর্নির্মাণ করা হয়। অভিযুক্তের গ্রেফতারের পর কিছুটা স্বস্তি ফিরেছে এলাকার স্কুলগুলিতে।

পুলিশের জেরায় এবং ক্যামেরার সামনে অভিযুক্তের দাবি, লটারি কেটে বড়লোক হওয়ার স্বপ্নেই স্কুল থেকে পাখা চুরি করত সে।
<nis:link nis:type=tag nis:id=mohestola nis:value=mohestola nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=westbengal nis:value=WestBengal nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kolkata nis:value=kolkata nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=westbengalpolice nis:value=westbengalpolice nis:enabled=true nis:link/>
বিধায়ক হুমায়ুন কবীরের প্রতীকী শ্রাদ্ধের আয়োজন করল বিজেপি, তপ্ত দুর্গাপুরের রাজনীতি

দুর্গাপুর:বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে অভিনব কর্মসূচি বিজেপির। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের প্রতীকী শ্রাদ্ধের আয়োজন করলেন বিজেপি কর্মী-সমর্থকরা।

জানা গিয়েছে, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বিধায়ক হুমায়ুন কবীরের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয়। বিজেপির অভিযোগ, বিধায়ক মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেছেন। যদিও এই বিষয়ে বিধায়কের তরফে কোনো প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।

এই মন্তব্যের প্রতিবাদেই গতকাল দুর্গাপুরে হুমায়ুন কবীরের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে কবরস্থ করার কর্মসূচি নেয় বিজেপি। তার পরের দিন, আজ আরও এক ধাপ এগিয়ে হিন্দু শাস্ত্র মতে মন্ত্রোচ্চারণ করে প্রতীকী পারলৌকিক কাজ সারা হয়।

দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের উত্তরপল্লি এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এই অনুষ্ঠানে পুরোহিতের ভূমিকায় ছিলেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক স্বাধীন ঘোষ। তিনিই মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রতীকী শ্রাদ্ধের কাজ সম্পন্ন করেন।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে কীভাবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন অশালীন মন্তব্য করতে পারেন, তারই প্রতিবাদে এই গণতান্ত্রিক প্রতিবাদ।

এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নাড়াজোল বাজারে ভয়াবহ পথ দুর্ঘটনা
 জানাযায় ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের নাড়াজোল বাজারের মোটরসাইকেল শোরুম এর সন্নিকটে -নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাল বোঝায় লরি রাস্তার ধারে থাকা দোকানে ধাক্কা মারে, সূত্র মারফত জানা যায় ওই বাজারে চারটি দোকানে বিরাট ক্ষয়ক্ষতি হয়, এবং পাশে থাকা একটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে স্থানীয় মানুষ। দোকান ঘর গুলি ভেঙে দেওয়াই বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কায় দোকান মালিকেরা। 
ঘটনার তদন্তে দাসপুর থানার পুলিশ।
<nis:link nis:type=tag nis:id=pashimmedinipur nis:value=pashimmedinipur nis:enabled=true nis:link/>
দুর্গাপুর আদালত চত্বরে সাপ আতঙ্ক, পরে উদ্ধার

দুর্গাপুর:মঙ্গলবার সকালে দুর্গাপুর আদালত চত্বরে হঠাৎ সাপ দেখতে পেয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সকাল থেকেই আদালতে ভিড় ছিল। আচমকাই বারান্দার কাছে একটি সাপকে ঘোরাফেরা করতে দেখা যায়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা চত্বরে। আইনজীবী থেকে বিচারপ্রার্থী— সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাজকর্ম কিছুক্ষণের জন্য থমকে যায়।

পরে পরিস্থিতি সামাল দেন এক আইনজীবী। তিনি সাহস করে একটি ছোট লাঠির সাহায্যে সাপটিকে ধরে নিরাপদে আদালতের বাইরে বের করে দেন। এরপরই স্বাভাবিক হয় পরিস্থিতি।

স্থানীয়দের ধারণা, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে দুর্গাপুরে। বৃষ্টির জলে গর্তে জল ঢুকে যাওয়ায় নিরাপদ আশ্রয়ের খোঁজেই সাপটি আদালত চত্বরে ঢুকে পড়েছিল।
সবচেয়ে বড় খুশি খবর দিলেন মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাও। 
<nis:link nis:type=tag nis:id=bigbreakingnews nis:value=BigBreakingNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=বনওপরিবেশমন্ত্রী nis:value=বনওপরিবেশমন্ত্রী nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=মনোজকুমারওরাও nis:value=মনোজকুমারওরাও nis:enabled=true nis:link/>