কিছু কিছু মানুষের মন-মানসিকতা এত নিকৃষ্ট তাকে তা না হলে এমন কাজ করতে পারত না
গর্জিতে রাতের অন্ধকারে দুই কৃষকের লাউ গাছ কেটে দেওয়ার অভিযোগ
গর্জি ফাঁড়ি থানার অন্তর্গত গর্জিছড়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতিকারীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দুই কৃষকের লাউ ক্ষেত।
স্থানীয় কৃষক রঞ্জিত মজুমদার ও লিটন দাসের প্রায় ১০ গন্ডা জমির লাউ গাছ রাতের অন্ধকারে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
সকালে জমিতে গিয়ে ক্ষয়ক্ষতি দেখতে পান দুই কৃষক।
ঘটনার পর গর্জি ফাঁড়ি থানায় খবর দেওয়া হয়।
পরে গর্জি গ্রাম সেবক কেন্দ্রের বিএলডব্লিউ ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে; ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।