Public App Logo
Profile Picture

আমার ত্রিপুরা

@usr00138558
722Followers
0Following
মুখ্যমন্ত্রীর কনভয়ে অ্যাম্বুলেন্স আটকে পড়ার ঘটনায় আলোচিত রিন্টু ঠাকুরের মৃত্যু, শোকপ্রকাশ বিধায়কের

মুখ্যমন্ত্রীর কনভয়ের কারণে অ্যাম্বুলেন্স আটকে পড়ার ঘটনায় আলোচিত ভাঙ্গার রসরাজ চক্রবর্তী ওরফে রিন্টু ঠাকুর আর নেই। তাঁর মৃত্যুতে ভাঙ্গা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পন্না ভাঙ্গা শ্মশান কালী বাড়িতে গিয়ে প্রয়াতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

পাশাপাশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে রিন্টু ঠাকুরের পরিবারের জন্য মানবিক দৃষ্টিভঙ্গিতে সরকারি আর্থিক সহায়তার দাবি জানান বিধায়ক।
পশ্চিম জেলায় জেলাশাসকের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান, পরিচ্ছন্নতার বার্তা আধিকারিকদের
পশ্চিম জেলার জেলাশাসকের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান, পরিচ্ছন্নতার বার্তা

পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের উদ্যোগে অফিস চত্বরে আয়োজন করা হয় স্বচ্ছ ভারত অভিযান।
অভিযানে উপস্থিত ছিলেন জেলাশাসকসহ চিকিৎসক ডা. বিশাল কুমার ও অন্যান্য আধিকারিকরা।
অফিস চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতার বার্তা দেওয়া হয়।
স্বচ্ছ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
ত্রিপুরাসুন্দরী মন্দির ট্রাস্টের অষ্টম বৈঠকে মুখ্যমন্ত্রী, দীপাবলি উৎসব ও উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা

ত্রিপুরাসুন্দরী মন্দির ট্রাস্টের অষ্টম বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে আসন্ন দীপাবলি উৎসবের প্রস্তুতি ও আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাশাপাশি মন্দিরের পরিকাঠামো ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়েও পর্যালোচনা করা হয়।
দীপাবলি উপলক্ষে ভক্তদের সুবিধা ও মন্দির চত্বরের ব্যবস্থাপনা আরও উন্নত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
২৪ ঘণ্টার উৎকণ্ঠার অবসান, পরীক্ষা শেষে নিখোঁজ কলেজছাত্রীর সন্ধান মিলল বিয়ের আসরে

ত্রিপুরা থেকে গোপাল সিংয়ের রিপোর্ট:
ইকফাই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া বিএমএলটি পড়ুয়া এক কলেজছাত্রীর সন্ধান মিলল প্রায় ২৪ ঘণ্টা পর। জানা গেছে, পরীক্ষা শেষে পরিবারের সঙ্গে যোগাযোগ না করে তিনি তাঁর পরিচিত এক যুবকের সঙ্গে চলে যান এবং পরে দু’জনে বিয়ে করেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

খোয়াই থানার অন্তর্গত লালছড়া এলাকার ওই যুবতী পড়াশোনার কারণে আগরতলার হলিক্রস কলেজের পাশে এক আত্মীয়ের বাড়িতে থাকতেন। বুধবার ইকফাই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাওয়ার পর দুপুর আড়াইটার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরীক্ষা শেষ হলেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার।

পরিবারের পক্ষ থেকে বুধবার রাতেই লেফুঙ্গা থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি খোয়াইয়ের অ্যাডিশনাল এসপির কাছেও জানানো হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

এরপর পুলিশি তৎপরতার মধ্যেই যুবতীর সন্ধান মেলে। পরিবারের দাবি, পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তিনি নিজের সিদ্ধান্তে পরিচিত এক যুবকের সঙ্গে চলে যান এবং পরে বিয়ে করেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

দীর্ঘ সময় ধরে মেয়ের কোনো খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় থাকা পরিবারের সদস্যরা তাঁর সন্ধান পাওয়ার পর কিছুটা স্বস্তি ফিরে পান। ঘটনাটি ঘিরে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ ও পরবর্তী পরিস্থিতি নিয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে।
Video 5
৭ দফা দাবিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের মিছিল, জেলাশাসকের কাছে ডেপুটেশন
গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে শহর ও গ্রামে বছরে ২০০ দিনের কাজ এবং দৈনিক ৭০০ টাকা মজুরির দাবিসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট ৭ দফা দাবিতে মিছিল করল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটি
রহমান মেডিকেল হল বাবুর বাজার
উত্তর পূর্বাঞ্চলের বাংলা দৈনিক ত্রিপুরা সুন্দরী পত্রিকা পড়ুন আজকের বিস্তারিত কমেন্ট বক্সে লিংক ওপেন করুন
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এস ইউ সি আই কমিউনিস্ট পার্টি ত্রিপুরা নির্বাচন কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করেন
আগরতলা ডেন্টাল কলেজে এসি তার চুরি করতে এসে ধরা পড়ল চোর
আগরতলা ডেন্টাল কলেজে এসির তার চুরি করতে এসে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম থানার পুলিশ। আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাকে ঘিরে কলেজ চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চাঞ্চল্যকর ঘটনা! স্ত্রীর সঙ্গে বন্ধুর প্রেমের সম্পর্ক, নিজে উপস্থিত থেকে বন্ধুর সঙ্গেই স্ত্রীর বিয়ে দিলেন স্বামী
কিছু কিছু মানুষের মন-মানসিকতা এত নিকৃষ্ট তাকে তা না হলে এমন কাজ করতে পারত না 
গর্জিতে রাতের অন্ধকারে দুই কৃষকের লাউ গাছ কেটে দেওয়ার অভিযোগ

গর্জি ফাঁড়ি থানার অন্তর্গত গর্জিছড়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতিকারীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দুই কৃষকের লাউ ক্ষেত।
স্থানীয় কৃষক রঞ্জিত মজুমদার ও লিটন দাসের প্রায় ১০ গন্ডা জমির লাউ গাছ রাতের অন্ধকারে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।
সকালে জমিতে গিয়ে ক্ষয়ক্ষতি দেখতে পান দুই কৃষক।
ঘটনার পর গর্জি ফাঁড়ি থানায় খবর দেওয়া হয়।
পরে গর্জি গ্রাম সেবক কেন্দ্রের বিএলডব্লিউ ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে; ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে বিপুল গাঁজাসহ আটক পাচারকারী

শ্রীনগর থানা পুলিশের বিশেষ তৎপরতায় যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক সন্দেহভাজন পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ৯টা নাগাদ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে শ্রীনগর থানার এসআই নারায়ণ সেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই ব্যক্তির পথ আটকায়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।
ধর্মনগরে এবিভিপির উদ্যোগে ‘যুবতী সম্মেলন’

উত্তর জেলার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘যুবতী সম্মেলন’। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ১০০ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুবতীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
বাধারঘাটে গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডাক্ট ইউনিয়নের ১৩তম বোর্ড বৈঠক

আগরতলার বাধারঘাট এলাকার একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হলো গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডাক্ট ইউনিয়নের ১৩তম বোর্ড কমিটির বৈঠক। বৈঠকে রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি এবং দুধ ও দুগ্ধজাত পণ্যের বিপণন ব্যবস্থা আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুগ্ধশিল্পের উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
আগরতলায় শুরু হলো সিল্ক মার্ক এক্সপো, চলবে পাঁচ দিন

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল সিল্ক বোর্ড এবং ত্রিপুরা সরকারের হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস ও সেরিকালচার দপ্তরের যৌথ উদ্যোগে আগরতলায় শুরু হলো সিল্ক মার্ক এক্সপো। বুধবার পূর্বাশা আরবান হাটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। আগামী পাঁচ দিন ধরে চলবে এই এক্সপো। এখানে সিল্ক ও রেশমজাত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা রয়েছে।
🏏 রঞ্জি ট্রফিতে কৈলাসহরের তিন ক্রিকেটারের সুযোগ

রঞ্জি ট্রফিতে খেলার ছাড়পত্র পেলেন কৈলাসহরের তিন ক্রিকেটার। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রকাশিত তালিকায় রয়েছেন অভিজিৎ সরকার (সহ-অধিনায়ক), সেন্টু সরকার ও অর্কপ্রভা সিনহা। তাঁদের এই সুযোগে কৈলাসহরসহ গোটা ক্রিকেট মহলে খুশির আবহ।
পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। সভায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, জেলার উন্নয়নে সরকারি প্রকল্পগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হবে। সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড. বিশাল কুমার, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ অন্যান্য আধিকারিক ও প্রতিনিধিরা।
সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সঙ্গে ঘটনার প্রতিবাদে RDA-র অবস্থান বিক্ষোভ
প্রিন্সিপালের অফিসের সামনে ৫ দফা দাবিতে অবস্থান, চিকিৎসকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দাবি
ভাইরাল ভিডিও বন্ধ, অভিযোগের তদন্ত ও হাসপাতালের নিরাপত্তা জোরদারের দাবি
<nis:link nis:type=tag nis:id=rda nis:value=RDA nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=residentdoctors nis:value=ResidentDoctors nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=doctorsafety nis:value=DoctorSafety nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/>
“মা রে, একটু দেখলাম…” | কবর খুঁড়ে মাকে দেখার চেষ্টা সন্তানের

বাংলাদেশে মায়ের প্রতি সন্তানের গভীর ভালোবাসার এক আবেগঘন ঘটনা সামনে এসেছে। মাকে শেষবারের মতো দেখার আকুতি থেকে কবর খুঁড়ে মাকে দেখার চেষ্টা করেন এক সন্তান। ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

<nis:link nis:type=tag nis:id=বাংলাদেশ nis:value=বাংলাদেশ nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=প্রবাসী nis:value=প্রবাসী nis:enabled=true nis:link/>
দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মাননা পেলেন ৮ জন

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য রাজ্যের ৮ জন ‘রাহবীর’ বা ‘গুড সামারিটান’-কে সম্মাননা জানানো হয়েছে। সচিবালয়ের ১ নম্বর কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ২৫ হাজার টাকা পুরস্কার ও শংসাপত্র।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে গোমতী জেলার কাজল দেবনাথ ও প্রসেনজিৎ ভৌমিক (যুগ্মভাবে), অশেষ দাস, খুরশিদ মিয়া ও অজিত দাস; ধলাই জেলার সত্যজিৎ কুমার শীল ও সত্যরঞ্জন দেবনাথ এবং ঊনকোটি জেলার লতিকা সিনহা রয়েছেন।

দুর্ঘটনার পর আহত মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়।

<nis:link nis:type=tag nis:id=রাহবীর nis:value=রাহবীর nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=goodsamaritan nis:value=GoodSamaritan nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=roadsafety nis:value=RoadSafety nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tripura nis:value=Tripura nis:enabled=true nis:link/>
আজকের ত্রিপুরা সুন্দরী পত্রিকা সম্পন্ন করতে কমেন্টে লিংক ওপেন করুন।
লাইফ কেয়ার মেডিকেল হল ভগবান নগর কৈলাসহর
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতি সম্মান নিপীড়িত অসহায় মানুষের কণ্ঠস্বর তুলে ধরায় কৈলাশহরে তিন সংবাদ মাধ্যমকে সংবর্ধনা
আমার ত্রিপুরা (@usr00138558) | Public App