দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মাননা পেলেন ৮ জন
সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য রাজ্যের ৮ জন ‘রাহবীর’ বা ‘গুড সামারিটান’-কে সম্মাননা জানানো হয়েছে। সচিবালয়ের ১ নম্বর কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ২৫ হাজার টাকা পুরস্কার ও শংসাপত্র।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে গোমতী জেলার কাজল দেবনাথ ও প্রসেনজিৎ ভৌমিক (যুগ্মভাবে), অশেষ দাস, খুরশিদ মিয়া ও অজিত দাস; ধলাই জেলার সত্যজিৎ কুমার শীল ও সত্যরঞ্জন দেবনাথ এবং ঊনকোটি জেলার লতিকা সিনহা রয়েছেন।
দুর্ঘটনার পর আহত মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়।
#রাহবীর #GoodSamaritan #RoadSafety #Tripura