উত্তপ্ত উমাকান্ত ময়দান। পুলিশের সামনে রেফারিকে বেধড়কভাবে পেটায় ব্লাড মাউথের ফুটবলাররা। একইদিনে জোড়া কলঙ্ক উমাকান্ত ময়দানে।
উত্তপ্ত উমাকান্ত ময়দান। পুলিশের সামনে রেফারিকে বেধড়কভাবে পেটায় ব্লাড মাউথের ফুটবলাররা। একইদিনে জোড়া কলঙ্ক উমাকান্ত ময়দানে। প্রথমে রেফারি সিদ্ধান্তের বিরোধীতায় ব্লাড মাউথ মাঠ থেকে উঠে যায়। এমনকি তাদের হাতে আক্রান্ত হন রেফারি। পরে নির্ধারিত সময় পর্যন্ত ব্লাড মাউথের ফুটবলাররা মাঠে না আসায় নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ এগিয়ে চল সংঘকে জয়ী ঘোষণা করা হয়। খেলার নির্ণায়ক বাঁশি বাজতেই পুলিশের সামনে রেফারিকে বেধড়কভাবে পেটায় ব্লাড মাউথের ফুটবলার সহ কয়েকজন।