*খারাপ আবহাওয়ার জের,কোলাঘাটে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণ*
Bengal icon news হলদিয়া:কোলাঘাটে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণ। মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। সূত্রের খবর, খারাপ আবহাওয়ার কারণেই মুখ্যমন্ত্রীর কপ্টার জরুরি অবতরণ করেছে। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোলাঘাট থেকে সড়কপথে মেদিনীপুরের কেশপুরে পৌঁচ্ছন। পূর্ব মেদিনীপুেরর পুলিশ সুপার অংশুমান সাহা জানিয়েছেন, ভিআইপিরা যখন কপ্টারে যাতায়াত করেন, তখন নিকটবর্তী এলাকায় কপ্টার নামানোর সমস্ত পরিকাঠামো আগে থেকেই তৈরি করা থাকে। কোলাঘাটেও তৈরি ছিল। এখন বৃষ্টির মুরসুম, কোলাঘাট সংলগ্ন এলাকায় এদিন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আবহাওয়ার কারণে কোলাঘাটে জরুরি ভিত্তিতে কপ্টার নামানো হয়।' এদিন পাইলট ঝুঁকি না নিয়ে ১১টা ৫৬ মিনিটে কোলাঘাটে ল্যান্ড করে যায়। কিছুক্ষণ অপেক্ষার পরে ১২টা ৪০ মিনিটে আবহাওয়ার উন্নতি হতে আবার টেক অফ করে এবং দুপুর ১টায় কেশপুরে নামে।