স্বচ্ছতাই সেবা,সাফাইকর্মীদের জন্য স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির বেহালায়।
কলকাতা: যারা ভোরের আলো ফোটার আগেই পথে নামেন, যাদের শ্রমে আমাদের বাড়ির জঞ্জাল দূর হয়, নিকাশি ব্যবস্থা স্বচ্ছ থাকে, শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই যারা অক্লান্ত পরিশ্রম করে শহরকে সুন্দর ও সুস্থ রাখেন, সেই সাফাইকর্মীদের সেবায় এগিয়ে এল ভারতীয় জনতা পার্টি।
আজ ভারতীয় জনতা পার্টি বেহালা পূর্ব মণ্ডল ৩-এর উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংস্থা 'ফ্লোলেস' ও ভারত পেট্রোলিয়ামের সহযোগিতায় সাফাইকর্মীদের জন্য একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে চক্ষু পরীক্ষার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চশমা প্রদানেরও ব্যবস্থা করা হয়েছিল।
উদ্যোক্তাদের বক্তব্য, "যারা দিনরাত আমাদের সেবা করে চলেন, আজ আমরা তাদের সেবা করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। সেবা-সংকল্প আজ যেন পূর্ণ মাত্রা পেল।"
'সেবা সেতু' প্রকল্পের মাধ্যমে "স্বচ্ছতাই সেবা" এই ভাবনাকেই এদিন নতুন করে অনুভব করা গেল বলে জানান আয়োজকরা। অর্থাৎ, যারা প্রতিনিয়ত সমাজের সেবা করে চলেছেন, তাদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল।
শিবিরে বহু সাফাইকর্মী স্বাস্থ্য পরীক্ষা করান এবং চশমা সংগ্রহ করেন। মানবিক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
#bjpsouthkolkata