রজত জয়ন্তী বর্ষে চমক, সাবেকিয়ানা ও থিমের মেলবন্ধনে সাজছে নবপল্লী অধিবাসী বৃন্দ-র পুজো
কলকাতা: দক্ষিণ কলকাতার পুজোর ভিড়ে এবার নজর কাড়তে প্রস্তুত নবপল্লী অধিবাসী বৃন্দ। এবছর ২৫তম বর্ষে পা দিল এই পুজো। আর রজত জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে এক অভিনব ভাবনায় সাজছে মণ্ডপ।
এবারের ভাবনা - “উৎসবের পুরোনো ঢঙে, নতুন রঙে...”
পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এবছর পশ্চিমবঙ্গে প্রথমবার সাবেকিয়ানা ও আধুনিক থিমের এক অনন্য মেলবন্ধন দেখতে পাবেন দর্শনার্থীরা। যেখানে থাকবে পুরনো দিনের আভিজাত্যের ছোঁয়া, আবার থাকবে আধুনিক শিল্প ভাবনার চমক।এই গোটা ভাবনা, মাতৃরূপ ও নির্মাণের দায়িত্বে রয়েছেন বিশিষ্ট শিল্পী নিখিল মিস্ত্রী মহাশয়। তাঁর তুলির টানে কীভাবে পুরনো ঢঙে নতুন রঙ লাগে, সেটাই দেখার অপেক্ষায় দর্শনার্থীরা।
রজত জয়ন্তীর এই বিশেষ আয়োজনে মা দুর্গার আগমনী বার্তায় মেতে উঠতে প্রস্তুত গোটা নবপল্লী অধিবাসীবৃন্দ।
#Kolkata #westbengal #behalachowrastha #behalanotundal #behalafriends #behalafootball #behalavivekanandapathachakra #behala22