গদাই কর্মকার মালদাঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালন করল ইংরেজবাজার পৌরসভা। শনিবার সকাল ৯টা নাগাদ ইংরেজবাজার পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের আইটিআই মোড় এলাকায় বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ-সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা। তাঁরা বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। একইসঙ্গে ২৮ নম্বর ওয়ার্ডের গৌড়ীয় সংস্কৃতি সংস্থার সদস্যরাও বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
জন্মদিবস উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় ওই এলাকায় রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।