Public App Logo
Profile Picture

মালদা প্রতিদিন নিউজ

@debu.malda25
164237Followers
0Following
গদাই কর্মকার মালদাঃ এসআইআর-এর নামে গণতন্ত্র হত্যার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মালদায় পথে নামল কংগ্রেস। সোমবার বিকেলে মালদা শহরের রাজপথে মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে জেলা কংগ্রেস। নির্বাচন কমিশনারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিও তোলা হয় এদিনের কর্মসূচি থেকে। উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক চলছে এবং কংগ্রেসসহ বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তুলেছে।
এদিনের মিছিল ও প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন মালদা জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ ইশা খান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম, মোস্তাক আলম, আলবেরুণি , আসিফ মেহেবুব-সহ অন্যান্য নেতা-কর্মীরা। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতৃত্ব এসআইআর প্রক্রিয়া নিয়ে নিজেদের আপত্তির কথা তুলে ধরেন। তাঁদের অভিযোগ, এসআইআর-এর মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
গদাই কর্মকার মালদাঃ ইংরেজবাজারের বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ীকে সংবর্ধনা জানাল দেশবন্ধু চিত্তরঞ্জন পৌরবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। সোমবার রাতে সংগঠনের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরীয় পরিয়ে, ফুলের তোড়া ও মেমেন্টো তুলে দিয়ে বিধায়ককে সংবর্ধনা জানান ব্যবসায়ীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি অসিত কুমার সাহা, সম্পাদক উত্তম বসাক, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার ও হিমাদ্রি রায়, কাউন্সিলর শুভময় বসু, ব্যবসায়ী সংগঠনের সভাপতি শংকর সাহা, সম্পাদক পলাশ দাস সহ অন্যান্যরা। এদিন প্ল্যাটফর্মের ব্যবসায়ীদের ভাড়া বৃদ্ধি, বাজারের ভগ্নপ্রায় পরিকাঠামো এবং বিভিন্ন সমস্যার কথা বিধায়কের কাছে তুলে ধরেন ব্যবসায়ীরা। সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন অম্লান ভাদুড়ী।
মালদা প্রতিদিন নিউজঃ সাংবাদিকদের মালদার বৃহত্তর সংগঠন "মালদা প্রেস এন্ড ফটোগ্রাফারস্ অ্যাসোসিয়েশন" দুর্গা পুজো উপলক্ষে শারদ সম্মানের ফর্ম দেওয়া হচ্ছে গৌড়রোড মোড়ের সেবায়ন ওষুধের দোকান থেকে । অবশ্যই বলবেন মালদা প্রতিদিন নিউজ থেকে আপনাদের এই ফর্ম পেলাম।
যোগাযোগ নম্বর  - 9733515000
বিশ্বজিৎ মন্ডল মালদাঃ পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুনের চেষ্টা
দেবু সিংহ মালদা: সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌছে দিতে রাজ্যজুড়ে চালু হয়েছে সেবা সেতু ক্যাম্প।তিন দিন ধরে চলবে এই শিবির। মূলত সাধারণ মানুষের সুবিধার জন্য এই শিবির।কিন্তু সেখানেই অসহযোগিতা এবং দুর্ব্যবহারের অভিযোগ বিডিওর বিরুদ্ধে। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা দিয়ে কোনো লাভ হবে না। মন রক্ষার জন্য নেওয়া হচ্ছে ফর্ম। বঞ্চিত উপভোক্তাদের উদ্দেশ্যে এমনটাই মন্তব্যের অভিযোগ বিডিওর বিরুদ্ধে।যা নিয়ে ছড়িয়েছে ক্ষোভ।হয়রানির শিকার মহিলারা। প্রকাশ্যে মহিলাদের কাছে ক্ষমা চাইতে হবে বিডিও কে হুশিয়ারি বিজেপির। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিডিও ধ্রুবাশিস সামন্তের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।এদিন ব্লক দপ্তরে শুরু হয়েছে সেবা সেতু ক্যাম্প। এখনো যে সকল মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না।তারা প্রয়োজনীয় নথিপত্র এবং ফর্ম নিয়ে ভিড় জমিয়েছেন।অভিযোগ সেই মহিলারা যখন ফর্ম জমা দিতে যান তখন বিডিও বলেন এই কাগজের কোন মূল্য নাই। শুধু মন রক্ষার জন্য নেওয়া হচ্ছে। তার এমন উক্তিতে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে উপভোক্তাদের মধ্যে। ফর্ম জমা না দিয়েই ফিরে যাচ্ছেন তারা। সরকার এই ধরনের শিবির করছে সাধারণ মানুষের সুবিধার জন্য।সেখানে একজন আধিকারিকের এই ধরনের মন্তব্য এবং ব্যবহার নিয়ে স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন? তবে এই প্রথম নয়। এই বিডিওর বিরুদ্ধে বারবার সাধারণ মানুষকে হয়রানি এবং অসহযোগিতার অভিযোগ উঠেছে। মহিলাদের অভিযোগ আগেও তারা দেখা করতে এসে দেখা পাননি। বারবার এই ভাবে হয়রানির শিকার হচ্ছেন। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব।তাদের দাবি বিডিও প্রকাশ্যে এসে মহিলাদের কাছে ক্ষমা না চাইলে জেলাশাসক এবং মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করব। অন্যদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
সোনার দোকানে অভিনব কায়দায় সোনার চেন ও আংটি চুরি  

গদাই কর্মকার মালদাঃ ইংরেজবাজার থানার প্রায় ৩০০ মিটার দূরে কে জে স্যান্যাল রোডের ব্যস্ততম গাজোল ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে অভিনব কায়দায় প্রায় ৫৫ গ্রাম সোনা চুরির অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। দোকান মালিকের দাবি, চুরি যাওয়া সোনার মধ্যে পাঁচটি চেন ও সাতটি আংটি রয়েছে।
দোকান মালিক দেবাশীষ চক্রবর্তী জানান, ঘটনার সময় তিনি দোকানে একাই ছিলেন। আচমকা হিন্দিতে কথা বলা এক ব্যক্তি মাদুলি কিনতে দোকানে ঢোকেন। দাম মেটানোর পর আরও কয়েকটি সামগ্রী দেখতে চান তিনি। সেই সুযোগে সোনার চেন ও আংটির প্যাকেট হাতিয়ে নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি।
ঘটনার পর ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে সোনার প্যাকেট মানিব্যাগে ঢোকাতে দেখা গিয়েছে। ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত গ্রেফতার ও সোনা উদ্ধারের দাবি জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ী সংগঠন।
মালদা প্রতিদিন নিউজঃ সাংবাদিকদের মালদার বৃহত্তর সংগঠন "মালদা প্রেস এন্ড ফটোগ্রাফারস্ অ্যাসোসিয়েশন" দুর্গা পুজো উপলক্ষে শারদ সম্মানের ফর্ম দেওয়া হচ্ছে গৌড়রোড মোড়ের সেবায়ন ওষুধের দোকান থেকে । 
যোগাযোগ নম্বর  - 9733515000
মালদা প্রতিদিন নিউজঃ বাড়ি থেকে ৭৩০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় দুই ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল মালদা জেলা আদালত। পাশাপাশি ওই দুই ব্যক্তিকে ১ লক্ষ টাকার করে জরিমানাও করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর কালিয়াচকের ইমামজাগির এলাকায় হানা দেয় সি-আই-ডি। সফিকুল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় ৭৩০ গ্রাম ব্রাউন সুগার। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল সফিকুল সহ জেনারুল হক নামে আরও এক ব্যক্তিকে। এই ঘটনায় ১১ জনের সাক্ষীর ভিত্তিতে ধৃতদের দোষী সাব্যস্ত করে মালদা জেলা আদালত। বিচারক মনোদীপ দাশগুপ্ত বুধবার ধৃতদের ১০ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দেন।
মালদা প্রতিদিন নিউজঃ সাংসারিক অশান্তির জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের ঘটনায় স্বামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। ২০১৭ সালের জুন মাসে ঘটনাটি ঘটেছিল গাজোলের দৈহিল এলাকায়। আইনজীবী নিলাঞ্জন সরকার জানান, সাংসারিক অশান্তির জেরে আরতি হাঁসদা নামে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল তাঁর স্বামী জোশেফ টুডুর বিরুদ্ধে। সেই ঘটনায় ১১ জনের সাক্ষীর ভিত্তিতে মঙ্গলবার জোশেফ টুডুকে দোষী সাব্যস্ত করে আদালত। সোমবার বিচারক জোশেফ টুডুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।
গদাই কর্মকার মালদাঃ আসন্ন দুর্গাপুজো উপলক্ষে পুজো মণ্ডপে বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তা বিধি মেনে মণ্ডপ তৈরির বিষয়ে মালদা জেলা দুর্গাপুজো ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠক করল বিদ্যুৎ দপ্তর। বুধবার জেলা রিজিওনাল ম্যানেজার মনোজিৎ দত্তের নেতৃত্বে এই বৈঠক হয়।
বৈঠকে সহজ পোর্টালের মাধ্যমে পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করার বিষয়ে জানানো হয়। এবছর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে দুর্গাপুজোর মণ্ডপে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে নির্দিষ্ট নিয়ম মেনেই আবেদন করতে হবে বলে জানানো হয়।
পাশাপাশি বিদ্যুৎ নিরাপত্তার বিষয়ে পুজো কমিটিগুলিকে সতর্ক করা হয়। হাই টেনশন বিদ্যুৎ লাইনের পাশে যাতে মণ্ডপ তৈরি না করা হয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যুৎ চুরি রোধ ও নিরাপদ ব্যবহারের বার্তা দিয়ে মণ্ডপে সচেতনতামূলক ফ্লেক্স লাগানোর আবেদন জানানো হয়।
বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের ঘোষণায় খুশি পুজো কমিটিগুলি। দুর্গাপুজো ফোরামের সহ-সভাপতি পরিমল ঘোষ ও সম্পাদক শুভ্রজ্যোতি দত্ত জানান, সহজ পোর্টালের মাধ্যমে কমিটিগুলি আবেদন করবে। বৈঠকে পুজোর বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
দেবু সিংহ মালদাঃ নতুন ইলেকট্রিক স্কুটির শোরুমের উদ্বোধন করলেন টলিউডের পরিচিত খলনায়ক সুমিত গাঙ্গুলী
গদাই কর্মকার মালদাঃ এসআইআর-এর নামে গণতন্ত্র হত্যার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মালদায় পথে নামল কংগ্রেস। সোমবার বিকেলে মালদা শহরের রাজপথে মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে জেলা কংগ্রেস। নির্বাচন কমিশনারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিও তোলা হয় এদিনের কর্মসূচি থেকে। উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক চলছে এবং কংগ্রেসসহ বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তুলেছে।
এদিনের মিছিল ও প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন মালদা জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ ইশা খান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম, মোস্তাক আলম, আলবেরুণি , আসিফ মেহেবুব-সহ অন্যান্য নেতা-কর্মীরা। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতৃত্ব এসআইআর প্রক্রিয়া নিয়ে নিজেদের আপত্তির কথা তুলে ধরেন। তাঁদের অভিযোগ, এসআইআর-এর মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মালদাঃ নিবেদন করেছেন জনসেবা হেলথ ক্লিনিক এন্ড নার্সিংহোম এখানে কি কি পরিষেবা পাবেন তা বিস্তারিত দেখুন
<nis:link nis:type=tag nis:id=jonosevanursinghome nis:value=jonoSevanursingHome nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=hamidurrahman nis:value=HamidurRahman nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=maldapratidinnews nis:value=Maldapratidinnews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=fb nis:value=fb nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=virlreis nis:value=virlreis nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=facebook nis:value=Facebook nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=guideline nis:value=guideline nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=creators nis:value=creators nis:enabled=true nis:link/>
দেবু সিংহ মালদাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সেবা সংকল্প অভিযান কর্মসূচি। রবিবার সন্ধ্যায় মালদা শহরের ফোয়াড়া মোড়ে বস্ত্র বিতরণ সহ নানান সেবামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেবা সংকল্প অভিযান কর্মসূচি পালন করলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা নেতৃত্ব। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি, বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, নীলাঞ্জন দাস, , মৌসুমী মিত্র, বিজেপি নেতা বিষ্ণুষ্ণুপদ রায় সহ আরও অনেকেই। এদিনের কর্মসূচিকে সামনে রেখে প্রথমে উপস্থিত বিজেপি নেতৃত্ব ভারতমাতা এবং ড. শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এরপর সকলে মিলে কয়েকশো দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন। পাশাপাশি দেশাত্মবোধক নানান অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে ফোয়াড়া মোড় এলাকা।
দেবু সিংহ মালদা: সাতসকালেই মালদার চাঁচলে ED-র হানা। মুলাই বাড়ি এলাকায় শফিকুল আলম ওরফে লিটনের বাড়িতে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাড়িতে পৌঁছন ED আধিকারিকরা। সূত্রের খবর, সাইবার ক্রাইম সংক্রান্ত মামলার তদন্তেই এই অভিযান। শফিকুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ প্রতারণার টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। সেই আর্থিক লেনদেনের সূত্র ধরেই তল্লাশি বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। চলছে নথিপত্র ও ব্যাঙ্ক লেনদেন খতিয়ে দেখার কাজ। ED-র তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
গদাই কর্মকার মালদাঃ ইংরেজবাজারের বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ীকে সংবর্ধনা জানাল দেশবন্ধু চিত্তরঞ্জন পৌরবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। সোমবার রাতে সংগঠনের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরীয় পরিয়ে, ফুলের তোড়া ও মেমেন্টো তুলে দিয়ে বিধায়ককে সংবর্ধনা জানান ব্যবসায়ীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি অসিত কুমার সাহা, সম্পাদক উত্তম বসাক, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার ও হিমাদ্রি রায়, কাউন্সিলর শুভময় বসু, ব্যবসায়ী সংগঠনের সভাপতি শংকর সাহা, সম্পাদক পলাশ দাস সহ অন্যান্যরা। এদিন প্ল্যাটফর্মের ব্যবসায়ীদের ভাড়া বৃদ্ধি, বাজারের ভগ্নপ্রায় পরিকাঠামো এবং বিভিন্ন সমস্যার কথা বিধায়কের কাছে তুলে ধরেন ব্যবসায়ীরা। সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন অম্লান ভাদুড়ী।
দেবু সিংহ মালদাঃ  প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার সহ দুই কারবারীকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ৷ সোমবার ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷
গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের ক্রাইম মনিটরিং গ্রুপ এবং জিআরপি থানার পুলিশ মালদা টাউন স্টেশনে ফাঁদ পাতে৷ ট্রেন মালদা টাউন স্টেশনে আসতেই তথ্য অনুযায়ী দুই কারবারীকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২ কেজি ৫৮২ গ্রাম মাদক৷ গ্রেপ্তার করা হয় ওই দুই কারবারীকে৷ ধৃতদের নাম জুবাইল শেখ ও আলেপ শেখ৷ ধৃতরা কালিয়াচকের মোজমপুর ও মোমিনপাড়া এলাকার বাসিন্দা৷ প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক কামাখ্যা থেকে মালদায় নিয়ে আসার জন্য ধৃতদের ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল৷
দেবাশীষ পাল মালদাঃ মালদা গৌড়বঙ্গ স্টেশন লাগোয়া পুকুরে কী খুঁজছে তারা?জলের মধ্যে জাল ফেলে কি খুঁজে চলেছেন, স্থানীয় সূত্রে জানা গেছে তারা নাকি মোবাইল ফোন খুঁজছেন, তবে পুকুরে মোবাইল কি করে এলো। না অন্য কিছু খুঁজছেন তারা,  দেখুন ভিডিওতে
মালদাঃ নিবেদন করেছেন জনসেবা হেলথ ক্লিনিক এন্ড নার্সিংহোম এখানে কি কি পরিষেবা পাবেন তা বিস্তারিত দেখুন
<nis:link nis:type=tag nis:id=jonosevanursinghome nis:value=jonoSevanursingHome nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=hamidurrahman nis:value=HamidurRahman nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=maldapratidinnews nis:value=Maldapratidinnews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=fb nis:value=fb nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=virlreis nis:value=virlreis nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=facebook nis:value=Facebook nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=guideline nis:value=guideline nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=creators nis:value=creators nis:enabled=true nis:link/>
দেবু সিংহ মালদাঃ সমাজ কর্মী হায়দার আলী চেয়েছিলেন  অসুস্থ  মানুষ থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ সুস্থ থাকুন এবং তারা প্রয়োজনীয় ফুড গ্রহণ করে ভালো থাকুন। এই  ভাবনাচিন্তা থেকে কালিয়াচক শহর থেকে ঢিলছড়া দূরত্বে কালিয়াচক হাই স্কুলের সামনে সড়ক এলাকায়  চলতি মাসে বেশ কয়েক মাস আগে খুলেছিলেন একটি ড্রাই ফুডের দোকান। সেই দোকানে ৪০-৪৫ রকমের ড্রাই ফুড নজর কাড়ছে এবং শুধু মালদা জেলা নই পার্শ্ববর্তী জেলা থেকেও গ্রাহকরা এসে প্রয়োজনীয় ফলমূল ক্রয় করছেন। একই ছাতার তলে দেশের বিভিন্ন রাজ্যের বিশেষত মুম্বাই জম্মু-কাশ্মীর নানা এলাকার ফলমূল সংগ্রহে রাখছেন এবং চাহিদা ও তুঙ্গে। শুধু তাই নয় শুধু দেশের নয় বিদেশের নানা রকম আকর্ষণীয় পুষ্টিকর ফলমূল নজর কেড়েছে। হায়দার আলী যেমন এই উদ্যোগে গ্রাহকদের মধ্যে রকমারি ড্রাই ফুডের যোগান দিতে পেরে খুশি তেমনি উদ্যোগী যুবক তথা শিক্ষানুরাগী- সমাজকর্মী হায়দার আলীর প্রচেষ্টায় হাতের কাছে একই ছাতার তলে বিভিন্ন রকম ড্রাই ফলমূল  ক্রয় করে খুশি গ্রাহকরা।  হায়দার আলীর বাইট, ও এক গ্রাহক এর বাইট রয়েছে।
ইংরেজবাজার পৌরসভার দোকান নিয়ে অন্যজনকে ভাড়া দিয়ে কত টাক পাচ্ছে জানেন দেখুন  এই ছবিতে
সুব্রত শেঠ মালদাঃ-ভালো কাজের পুরস্কার পেল আদিনা সমবায় হিমঘর কর্তৃপক্ষ। আলু বিজ কোম্পানির কাছ থেকে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পেল মালদার এই হিমঘর কর্তৃপক্ষ। শনিবার হিমঘর কর্তৃপক্ষের উদ্যোগে অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্স এর উদ্বোধন করেন সাংসদ খগেন মুর্মু। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, সমবায় আধিকারিক সুতনুকা চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী অজয় গাঙ্গুল, আদিনা সমবায় হিমঘর ম্যানেজার বিরেস রাজবংশী সহ অন্যান্যরা। অ্যাম্বুলেন্সটি রক্ষণাবেক্ষণের জন্য একটি সেচ্চাসরি সংস্থাকে দেওয়া হয়েছে। আদিনা সহ আশেপাশের কৃষকদের সুবিধার জন্য এই অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। কৃষি প্রধান অঞ্চল আদিনা। মূলত এখানে কার কৃষকেরা আলু চাষ করেন। তাদের বিভিন্ন সমস্যা আপদ বিপদের জন্য এই অ্যাম্বুলেন্স অল্প খরচে এম্বুলেন্স ব্যবহার করতে পারবেন আশেপাশের বাসিন্দারা। পাশাপাশি এদিন কৃষকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত কৃষি বিশেষজ্ঞরা আলু চাষে আধুনিক কৃষি পদ্ধতি ও উন্নত বীজ ব্যবহার নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আগামীতে যেন পড়তে পারেনি এ অঞ্চলের কৃষকেরা এ বিষয় নিয়েও আলোচনা হয়।
মালদাঃ নিবেদন করেছেন জনসেবা হেলথ ক্লিনিক এন্ড নার্সিংহোম এখানে কি কি পরিষেবা পাবেন তা বিস্তারিত দেখুন
<nis:link nis:type=tag nis:id=jonosevanursinghome nis:value=jonoSevanursingHome nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=hamidurrahman nis:value=HamidurRahman nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=maldapratidinnews nis:value=Maldapratidinnews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=fb nis:value=fb nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=virlreis nis:value=virlreis nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=facebook nis:value=Facebook nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=guideline nis:value=guideline nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=creators nis:value=creators nis:enabled=true nis:link/>
গদাই কর্মকার মালদাঃ  বিভিন্ন নেশা থেকে যুবসমাজকে দূরে রেখে মাঠমুখী করার লক্ষ্যে দুই দিনব্যাপী দিবারাত্রি নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
শুক্রবার রাতে ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা শীতলা মন্দির ময়দানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা, সমাজসেবী শুভ দাস, উদ্যোক্তা প্রতাপ হালদার, সনু পাহাড়ি, ধ্রুব দাস-সহ অন্যান্য ক্রীড়াপ্রেমীরা। অতিথিদের বরণ করার পর ফুটবলে কিক করে প্রতিযোগিতার সূচনা করা হয়।
উদ্যোক্তারা জানান, বর্তমানে অনলাইন গেমের প্রতি যুবসমাজের আসক্তি বাড়ছে। পাশাপাশি বিভিন্ন নেশার কবলে পড়ে অনেকেই বিপথে যাচ্ছে। যুবকদের মাঠমুখী করে সুস্থ পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ। প্রতিযোগিতায় জেলা ও ভিন জেলার প্রায় শতাধিক দল অংশ নেয়। প্রতিটি দলে পাঁচজন করে খেলোয়াড় থাকবে। ছোট গোলপোস্টে অনুষ্ঠিত হয় খেলা এবং প্রতিটি ম্যাচের সময়সীমা ১০ মিনিট।
প্রতিযোগিতাকে ঘিরে মাঠে ভিড় জমান ফুটবলপ্রেমীরা। চ্যাম্পিয়ন দলকে ৬ হাজার টাকা এবং রানার্স দলকে সাড়ে ৪ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
কাউন্সিলর সুজিত সাহা বলেন, এই ধরনের উদ্যোগে যুবকরা মাঠমুখী হবে এবং মোবাইল গেম ও নেশা থেকে দূরে থাকবে।  উদ্যোক্তাদের সাধুবাদ জানান তিনি।
গদাই কর্মকার মালদাঃ   ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালন করল ইংরেজবাজার পৌরসভা। শনিবার সকাল ৯টা নাগাদ ইংরেজবাজার পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের আইটিআই মোড় এলাকায় বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ-সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা। তাঁরা বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। একইসঙ্গে ২৮ নম্বর ওয়ার্ডের গৌড়ীয় সংস্কৃতি সংস্থার সদস্যরাও বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
 জন্মদিবস উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় ওই এলাকায় রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।