কাঞ্চনপুরে ফের রক্তাক্ত সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার রাতে কাঞ্চনপুর-জম্পুই সড়কের ৯ কিলো এলাকায় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৩২ বছর বয়সী লালথানওয়ামার নামের এক যুবকের । ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত যুবকের বাড়ি জম্পুই পাহাড়ের বাইসাম গ্রামে।
জানা যায়, মঙ্গলবার রাতে TR05B7327 নম্বরের বাইকে করে কাঞ্চনপুর থেকে জম্পুইয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন লালথানওয়ামা নামের যুবকটি।। কাঞ্চনপুর-জম্পুই সড়কের ৯ কিলো এলাকায় পৌঁছতেই একটি গাড়ির সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর যুবকের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে খবর।দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। খবর দেওয়া হয় কাঞ্চনপুর অগ্নিনির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাঞ্চনপুর মহকুমার পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ এবং ডিসিএম অঞ্জন দাস ও রজত দাস। পরবর্তী সময় মৃতদেহ উদ্ধার করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে জম্পুই পাহাড়ের বাইসাম গ্রাম থেকে শুরু করে গোটা কাঞ্চনপুর মহকুমায় । রাতেই কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন মৃত যুবকের গ্রামের বহু মানুষ ও আত্মীয়স্বজন সহ কাঞ্চনপুরের বহু মানুষ । আগামীকাল সকালে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট গাড়িটির সন্ধান পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ এবং দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে ভাংমুন থানার পুলিশ।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura