ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ আগুন, ধোঁয়ায় দ/ম/বন্ধ হয়ে ৯ জনের মৃ/ ত্যু
খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। নিউ মার্কেট থানার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে মধ্যরাতে আগুন লাগে। হোটেলের তৃতীয় তলায় আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া। পুলিশ ও দমকলের প্রাথমিক বক্তব্য, আগুনের তুলনায় ধোঁয়াই বেশি প্রাণঘাতী হয়ে ওঠে।
ঘটনায় মহিলা ও এক না/বালি/কাসহ ৯ জনের মৃ//ত্যু হয়েছে। মৃতদের সকলেই বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। হোটেলের অধিকাংশ আবাসিক চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। মোট ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ জনকে হাসপাতালে নিয়ে গেলে মৃ//ত বলে ঘোষণা করা হয়। আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর হোটেল মালিক পলাতক বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে দমকল ও পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়, দমকল প্রতিমন্ত্রী এবং তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। আগুন লাগার কারণ ও হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
Kolkata, Kolkata | Aug 19, 2026