মালদা প্রতিদিন নিউজঃ অবশেষে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী অমরদীপ সাহা। বৃহস্পতিবার সন্ধেয় বালুচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অমরদীপকে। আজ তাঁকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ জুলাই ও ৫ অগাস্ট অমরদীপের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ সুপার অনুপম সিং জানান, "নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অমরদীপ সাহা নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাঁকে মালদা জেলা আদালতে পেশ করা হবে।"