Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Jharkhand
Dm
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Uttarpradesh

নামখানা: বেহাল কাঠের সেতু নিত্যদিন প্রাণের ঝুঁকি নিয়ে পাড়াতে হয় কয়েকশো মানুষকে বুধা খালি এলাকার ঘটনা

MORE NEWS

*স্বাধীনতা দিবসের ছুটিতে বকখালিতে পর্যটকের ঢল! দুর্যোগ উপেক্ষা করেই উত্তাল সমুদ্রে স্নান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটকদের সতর্ক করল প্রশাসন*

অমিত মণ্ডল, বকখালি:
টানা ছুটি পেয়েই ঘরের বাইরে বাঙালি! স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালিতে আছড়ে পড়ল পর্যটকদের ঢল। রবিবারও বকখালির সমুদ্র সৈকতে কার্যত তিল ধারণের জায়গা নেই। সৈকতে দাঁড়িয়ে জাতীয় পতাকা উড়িয়ে স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি উত্তাল সমুদ্রের ঢেউয়ে গা ভাসালেন পর্যটকরা।শনিবারের পাশাপাশি রবিবারও দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টি হয়েছে। বকখালিও তার ব্যতিক্রম নয়। কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া পর্যটকদের দমাতে পারেনি; বরং বৃষ্টির মধ্যেই সমুদ্রস্নানে মেতে উঠেছেন তাঁরা।নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর ব্যাপকভাবে উত্তাল। তাই পর্যটকদের নিরাপত্তায় সৈকতে কড়া নজরদারি ছিল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে। মাইকিং করে পর্যটকদের কোমর সমান জলের গভীরে যেতে কড়াভাবে নিষেধ করা হয়েছে।
বকখালিতে এবার পর্যটকদের চাপ এতটাই বেশি যে, প্রায় সমস্ত হোটেল ১০০ শতাংশ বুকিং হয়ে গিয়েছে। বহু পর্যটক রাত পর্যন্ত ঘুরেও কোনো হোটেলে রুম পাননি। বাধ্য হয়ে বকখালির মনোরম পরিবেশ উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদের বাড়িতেই অর্থের বিনিময়ে আশ্রয় নিয়েছিলেন অনেকে।
হাওড়া থেকে বেড়াতে আসা শর্মিষ্ঠা ভট্টাচার্য নামের এক পর্যটক বলেন "বকখালিতে এই প্রথমবার এসেছি। বৃষ্টি থাকলেও আমরা যথেষ্ট আনন্দ করেছি। তবে পুরো জায়গা এখনও ঘোরা হয়ে ওঠেনি। আরও দু'দিন এখানে থাকার পরিকল্পনা রয়েছে।"
দক্ষিণ কলকাতা থেকে আসা সায়ন ব্যানার্জি জানান, "আমরা এখানে এসে হোটেলে বুকিং করতে গেলে জানতে পারি সব হোটেল ভর্তি। এদিক-ওদিক ঘুরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্থানীয় একটি বাড়িতে উঠেছি।"
স্থানীয় ব্যবসায়ী বিশ্বেশ্বর প্রামাণিক বলেন, "বহুদিন পর স্বাধীনতা দিবস উপলক্ষে এমন পর্যটকের ঢল দেখা গেল। অনেকদিন ব্যবসায় মন্দা চলছিল, কিন্তু এবার পর্যটকদের এই বিশাল উপস্থিতি আমাদের ব্যবসায়ীদের মুখে হাসি ফুটিয়েছে।"

সব মিলিয়ে দুর্যোগ এবং বৃষ্টিকে সঙ্গী করেই স্বাধীনতা দিবসের এই  ছুটিতে জমজমাট ছিল বকখালির পর্যটন।

*স্বাধীনতা দিবসের ছুটিতে বকখালিতে পর্যটকের ঢল! দুর্যোগ উপেক্ষা করেই উত্তাল সমুদ্রে স্নান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটকদের সতর্ক করল প্রশাসন* অমিত মণ্ডল, বকখালি: টানা ছুটি পেয়েই ঘরের বাইরে বাঙালি! স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালিতে আছড়ে পড়ল পর্যটকদের ঢল। রবিবারও বকখালির সমুদ্র সৈকতে কার্যত তিল ধারণের জায়গা নেই। সৈকতে দাঁড়িয়ে জাতীয় পতাকা উড়িয়ে স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি উত্তাল সমুদ্রের ঢেউয়ে গা ভাসালেন পর্যটকরা।শনিবারের পাশাপাশি রবিবারও দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টি হয়েছে। বকখালিও তার ব্যতিক্রম নয়। কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া পর্যটকদের দমাতে পারেনি; বরং বৃষ্টির মধ্যেই সমুদ্রস্নানে মেতে উঠেছেন তাঁরা।নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর ব্যাপকভাবে উত্তাল। তাই পর্যটকদের নিরাপত্তায় সৈকতে কড়া নজরদারি ছিল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে। মাইকিং করে পর্যটকদের কোমর সমান জলের গভীরে যেতে কড়াভাবে নিষেধ করা হয়েছে। বকখালিতে এবার পর্যটকদের চাপ এতটাই বেশি যে, প্রায় সমস্ত হোটেল ১০০ শতাংশ বুকিং হয়ে গিয়েছে। বহু পর্যটক রাত পর্যন্ত ঘুরেও কোনো হোটেলে রুম পাননি। বাধ্য হয়ে বকখালির মনোরম পরিবেশ উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদের বাড়িতেই অর্থের বিনিময়ে আশ্রয় নিয়েছিলেন অনেকে। হাওড়া থেকে বেড়াতে আসা শর্মিষ্ঠা ভট্টাচার্য নামের এক পর্যটক বলেন "বকখালিতে এই প্রথমবার এসেছি। বৃষ্টি থাকলেও আমরা যথেষ্ট আনন্দ করেছি। তবে পুরো জায়গা এখনও ঘোরা হয়ে ওঠেনি। আরও দু'দিন এখানে থাকার পরিকল্পনা রয়েছে।" দক্ষিণ কলকাতা থেকে আসা সায়ন ব্যানার্জি জানান, "আমরা এখানে এসে হোটেলে বুকিং করতে গেলে জানতে পারি সব হোটেল ভর্তি। এদিক-ওদিক ঘুরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্থানীয় একটি বাড়িতে উঠেছি।" স্থানীয় ব্যবসায়ী বিশ্বেশ্বর প্রামাণিক বলেন, "বহুদিন পর স্বাধীনতা দিবস উপলক্ষে এমন পর্যটকের ঢল দেখা গেল। অনেকদিন ব্যবসায় মন্দা চলছিল, কিন্তু এবার পর্যটকদের এই বিশাল উপস্থিতি আমাদের ব্যবসায়ীদের মুখে হাসি ফুটিয়েছে।" সব মিলিয়ে দুর্যোগ এবং বৃষ্টিকে সঙ্গী করেই স্বাধীনতা দিবসের এই ছুটিতে জমজমাট ছিল বকখালির পর্যটন।

Namkhana, South Twenty Four Parganas | Aug 16, 2026

জনবসতিহীন দুর্গম দ্বীপ জম্বু দ্বীপে জাতীয় পতাকা উত্তোলন করে উদযাপিত হল স্বাধীনতা দিবস। আধিকারিকদের কুর্নিশ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী 
#bengaliconnews 
#independence #IndependenceDay 
#Bakkhali 
#JumboIceland

জনবসতিহীন দুর্গম দ্বীপ জম্বু দ্বীপে জাতীয় পতাকা উত্তোলন করে উদযাপিত হল স্বাধীনতা দিবস। আধিকারিকদের কুর্নিশ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী #bengaliconnews #independence #IndependenceDay #Bakkhali #JumboIceland

Namkhana, South Twenty Four Parganas | Aug 16, 2026

*‘গর্বিত পশ্চিমবঙ্গ, গর্বিত গোটা দেশ!’ বকখালি থেকে পাঁচ কিলোমিটার দূরে দুর্গম জম্বুদ্বীপে উড়ল তেরঙ্গা, জওয়ানদের কুর্নিশ জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর*

অমিত মণ্ডল, বকখালি:
প্রতিকূল আবহাওয়া, উত্তাল সমুদ্র আর দুর্গম ভূখণ্ড,কোনো কিছুই বাধা হতে পারল না অদম্য দেশপ্রেমের কাছে! বকখালি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জনবসতিহীন এবং অত্যন্ত দুর্গম জম্বুদ্বীপে স্বাধীনতা দিবসে সগর্বে উড়ল ভারতের জাতীয় পতাকা। কোস্টাল সিকিউরিটির জওয়ানদের এই অসামান্য সাহস ও কর্তব্যনিষ্ঠাকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও বার্তা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে দেশের সার্বভৌমত্ব তুলে ধরতে এবার এক অভূতপূর্ব উদ্যোগ নেওয়া হয়েছে।১০২টি সুন্দরবনের ৫৪টি বসতিপূর্ণ এবং ৪৮টি জনবসতিহীন মিলিয়ে মোট ১০২টি দ্বীপে জাতীয় পতাকা উত্তোলনের এক বিশেষ অভিযানের অংশ হিসেবেই বকখালি প্রায় থেকে পাঁচ কিলোমিটার দূরে জম্বুদ্বীপে এই তেরঙ্গা তোলা হয়। 
প্রবল প্রতিকূল আবহাওয়া এবং কঠিন পরিস্থিতির মধ্যেও এই অভিযান সফল হয়েছে।
বঙ্গোপসাগরের বুকে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণতম প্রান্ত জম্বুদ্বীপে কোস্টাল সিকিউরিটির আইজি নিজে উপস্থিত থেকে এই জাতীয় পতাকা উত্তোলন করেন।জাতীয় পতাকা উত্তোলনে কোস্টাল সিকিউরিটির আইজির পাশাপাশি উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার, নামখানার এসডিপিও, সি আই,বকখালি বনদপ্তরের রেঞ্জার এবং ফ্রেজারগঞ্জ উপকূল লক্ষ্মীবাহিনীর জওয়ান সহ ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি।
সোশ্যাল মিডিয়ায় জম্বুদ্বীপে পতাকা উত্তোলনের ভিডিও পোস্ট করে দীর্ঘ বার্তায় জওয়ানদের কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন,"স্বাধীনতা দিবসের এই ঐতিহাসিক মুহূর্তে দেশের সাহসী ও কর্তব্যনিষ্ঠ জওয়ানদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও কুর্নিশ। সুন্দরবনের প্রত্যন্ত ও চ্যালেঞ্জিং ভূখণ্ডে সমস্ত প্রতিকূলতাকে জয় করে জাতীয় পতাকা উত্তোলন শুধু একটি কর্মসূচি নয়, এটি সাহস, অদম্য দেশপ্রেম এবং মাতৃভূমির প্রতি অবিচল দায়বদ্ধতার প্রতীক। এই ঐতিহাসিক অভিযানে যুক্ত প্রত্যেক আধিকারিক ও জওয়ানকে আন্তরিক অভিনন্দন। তাঁদের এই অসামান্য কৃতিত্বে গর্বিত পশ্চিমবঙ্গ, গর্বিত গোটা দেশ।"

*‘গর্বিত পশ্চিমবঙ্গ, গর্বিত গোটা দেশ!’ বকখালি থেকে পাঁচ কিলোমিটার দূরে দুর্গম জম্বুদ্বীপে উড়ল তেরঙ্গা, জওয়ানদের কুর্নিশ জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর* অমিত মণ্ডল, বকখালি: প্রতিকূল আবহাওয়া, উত্তাল সমুদ্র আর দুর্গম ভূখণ্ড,কোনো কিছুই বাধা হতে পারল না অদম্য দেশপ্রেমের কাছে! বকখালি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জনবসতিহীন এবং অত্যন্ত দুর্গম জম্বুদ্বীপে স্বাধীনতা দিবসে সগর্বে উড়ল ভারতের জাতীয় পতাকা। কোস্টাল সিকিউরিটির জওয়ানদের এই অসামান্য সাহস ও কর্তব্যনিষ্ঠাকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ও বার্তা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে দেশের সার্বভৌমত্ব তুলে ধরতে এবার এক অভূতপূর্ব উদ্যোগ নেওয়া হয়েছে।১০২টি সুন্দরবনের ৫৪টি বসতিপূর্ণ এবং ৪৮টি জনবসতিহীন মিলিয়ে মোট ১০২টি দ্বীপে জাতীয় পতাকা উত্তোলনের এক বিশেষ অভিযানের অংশ হিসেবেই বকখালি প্রায় থেকে পাঁচ কিলোমিটার দূরে জম্বুদ্বীপে এই তেরঙ্গা তোলা হয়। প্রবল প্রতিকূল আবহাওয়া এবং কঠিন পরিস্থিতির মধ্যেও এই অভিযান সফল হয়েছে। বঙ্গোপসাগরের বুকে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণতম প্রান্ত জম্বুদ্বীপে কোস্টাল সিকিউরিটির আইজি নিজে উপস্থিত থেকে এই জাতীয় পতাকা উত্তোলন করেন।জাতীয় পতাকা উত্তোলনে কোস্টাল সিকিউরিটির আইজির পাশাপাশি উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার, নামখানার এসডিপিও, সি আই,বকখালি বনদপ্তরের রেঞ্জার এবং ফ্রেজারগঞ্জ উপকূল লক্ষ্মীবাহিনীর জওয়ান সহ ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি। সোশ্যাল মিডিয়ায় জম্বুদ্বীপে পতাকা উত্তোলনের ভিডিও পোস্ট করে দীর্ঘ বার্তায় জওয়ানদের কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন,"স্বাধীনতা দিবসের এই ঐতিহাসিক মুহূর্তে দেশের সাহসী ও কর্তব্যনিষ্ঠ জওয়ানদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও কুর্নিশ। সুন্দরবনের প্রত্যন্ত ও চ্যালেঞ্জিং ভূখণ্ডে সমস্ত প্রতিকূলতাকে জয় করে জাতীয় পতাকা উত্তোলন শুধু একটি কর্মসূচি নয়, এটি সাহস, অদম্য দেশপ্রেম এবং মাতৃভূমির প্রতি অবিচল দায়বদ্ধতার প্রতীক। এই ঐতিহাসিক অভিযানে যুক্ত প্রত্যেক আধিকারিক ও জওয়ানকে আন্তরিক অভিনন্দন। তাঁদের এই অসামান্য কৃতিত্বে গর্বিত পশ্চিমবঙ্গ, গর্বিত গোটা দেশ।"

Namkhana, South Twenty Four Parganas | Aug 16, 2026

স্বাধীনতা দিবসে ছুটিতে বকখালিতে পর্যটকের ঢল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের সতর্ক করছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। 
#bengaliconnews 
#bakkhaliseabeach 
#touristguide
#touristspot
#independence #IndependenceDay

স্বাধীনতা দিবসে ছুটিতে বকখালিতে পর্যটকের ঢল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের সতর্ক করছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। #bengaliconnews #bakkhaliseabeach #touristguide #touristspot #independence #IndependenceDay

Namkhana, South Twenty Four Parganas | Aug 16, 2026

*নারায়ণপুরে গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা! বেপরোয়া বোলেরোর ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটো ও বাইক, হাসপাতালে ভর্তি ১*

Bengal icon news রাতের অন্ধকারে বেপরোয়া গতির জেরে বড়সড় দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটো এবং বাইকে সজোরে ধাক্কা মারল একটি বোলেরো গাড়ি। গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ লাগোয়া নারায়ণপুর এলাকায়। এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। 
স্থানীয় সূত্রে জানা যায়,
রাত্রি ঠিক পৌনে ১২টা নাগাদ নারায়ণপুরের উজ্জ্বল প্যালেসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
 বকখালির দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসছিল একটি বোলেরো গাড়ি। উজ্জ্বল প্যালেসের সামনে আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
নিয়ন্ত্রণহীন গাড়িটি সোজাসুজি গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটো এবং একটি বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় যান দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 
গভীর রাতে প্রবল শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই তড়িঘড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। কীভাবে গাড়িটি এভাবে নিয়ন্ত্রণ হারাল, চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

*নারায়ণপুরে গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা! বেপরোয়া বোলেরোর ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটো ও বাইক, হাসপাতালে ভর্তি ১* Bengal icon news রাতের অন্ধকারে বেপরোয়া গতির জেরে বড়সড় দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটো এবং বাইকে সজোরে ধাক্কা মারল একটি বোলেরো গাড়ি। গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ লাগোয়া নারায়ণপুর এলাকায়। এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত্রি ঠিক পৌনে ১২টা নাগাদ নারায়ণপুরের উজ্জ্বল প্যালেসের সামনে এই দুর্ঘটনা ঘটে। বকখালির দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসছিল একটি বোলেরো গাড়ি। উজ্জ্বল প্যালেসের সামনে আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণহীন গাড়িটি সোজাসুজি গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটো এবং একটি বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় যান দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গভীর রাতে প্রবল শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই তড়িঘড়ি আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। কীভাবে গাড়িটি এভাবে নিয়ন্ত্রণ হারাল, চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Namkhana, South Twenty Four Parganas | Aug 15, 2026

নামখানা: বেহাল কাঠের সেতু নিত্যদিন প্রাণের ঝুঁকি নিয়ে পাড়াতে হয় কয়েকশো মানুষকে বুধা খালি এলাকার ঘটনা - Namkhana News