উনকোটি জেলা শাসকের কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন
দেশজুড়ে উদযাপিত হলো ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে উনকোটি জেলার জেলা শাসক ও কালেক্টরের কার্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও দেশাত্মবোধের আবেগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের আধিকারিক ও কর্মীরা উপস্থিত থেকে মহান স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশপ্রেম, ঐক্য, সততা এবং জনসেবার অঙ্গীকার আরও দৃঢ় করার বার্তা দেওয়া হয়।