মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও চাঁদার দাবি, ৫ হাজার টাকা চাঁদা না দেওয়ায় গাড়ি আটকে চালককে মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ ধর্মনগরে ।।
পুজোর চাঁদা আদায় নিয়ে প্রশাসনের সতর্কবার্তার মধ্যেই ধর্মনগরের চন্দ্রপুর এলাকায় পণ্যবাহী গাড়ি আটকে ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগ, অসমের নগাঁও থেকে আগরতলার উদ্দেশ্যে কাঁচা মরিচ বোঝাই AS02EC 4818 নম্বরের বোলেরো পিকআপটি রাতে আটক করা হয়।চালক ফারুক হোসেনের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকার করায় তাঁর সঙ্গে বচসা হয় এবং পরে তাঁকে মারধর ও গাড়িতে ভাঙচুর করা হয়। দীর্ঘক্ষণ গাড়ি আটকে থাকায় কাঁচা মরিচ নষ্ট হতে শুরু করেছে বলেও দাবি তাঁর।ঘটনায় ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চালক। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ পুলিশি তদন্তেই স্পষ্ট হবে।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura