মালদা প্রতিদিন নিউজঃ গাজোল সরকার পাড়া মসজিদ কমিটির পক্ষ থেকে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র নবী দিবস ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।
এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে এলাকার ধর্মপ্রাণ মানুষ একাত্ম হয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বা জুলুস আয়োজন করেন। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন প্রধান পথ পরিক্রমা করে। আবালবৃদ্ধবনিতা নির্বিশেষে সকল স্তরের মানুষ এই মিছিলে শামিল হন। মহানবীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বিভিন্ন স্লোগান এবং ধর্মীয় সঙ্গীতের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর শান্তি, সম্প্রীতি ও মানবতার বাণী সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শোভাযাত্রা শেষে বিশ্ব শান্তি ও এলাকার মানুষের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।