Public App Logo
কলকাতার জোড়াবাগান থানার মালাপাড়া এলাকায় প্রবল বৃষ্টির কারণে আজ ভোর আনুমানিক ৫টা নাগাদ একটি পুরনো তিনতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।দেওয়াল চাপা পড়ে মৃত ওই মহিলার নাম উর্মিলা সাহু (বয়স ৬০ বছরের ঊর্ধ্বে)। ৩১ নম্বর ব্রজদুলাল স্ট্রিটের এই পরিত্যক্ত ও বিপজ্জনক বাড়িটিতে প্রায় ২০ জন বাসিন্দা বসবাস করছিলেন। দুর্ঘটনার পর জোড়াবাগান থানার পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (DMG) এবং এনডিআরএফ (NDRF) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে। বাকি ১৯ জন আটকে থাকা বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।সংকীর্ণ গলির ভেতরে অবস্থিত এই ২০০ বছরের পুরনো বাড়িটি আগেই কলকাতা পুরসভা (KMC) কর্তৃক বিপজ্জনক ঘোষিত হয়েছিল। টানা বৃষ্টির কারণে জরাজীর্ণ কাঠামোটি আর লোড নিতে না পেরে ভেঙে পড়ে। বর্তমানে উদ্ধারকারী দল সেখানে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছে। - Kolkata News