*সুন্দরবনের দ্বীপে দ্বীপে ‘হর ঘর তিরঙ্গা’, বাড়ি বাড়ি জাতীয় পতাকার বার্তা*
Bengal icon news বসিরহাট : নদী অধ্যুষিত সুন্দরবনের দ্বীপে দ্বীপে ‘হর ঘর তিরঙ্গা’, বাড়ি বাড়ি পৌঁছাল জাতীয় পতাকার বার্তা। বসিরহাট মহকুমা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের নদীবেষ্টিত দ্বীপগুলিতেও পৌঁছে গেল ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। প্রত্যন্ত দ্বীপাঞ্চলের বাসিন্দাদের মধ্যে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশাত্মবোধের বার্তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে দ্বীপাঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তেরঙ্গার গর্ব ও মর্যাদা তুলে ধরেন। প্রশাসনের এই উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির সঙ্গে যুক্ত হন। বসিরহাট মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহর বা মূল ভূখণ্ডের পাশাপাশি সুন্দরবনের নদীবেষ্টিত দ্বীপগুলির প্রতিটি বাড়িতেও জাতীয় পতাকার বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ দেখা যায়।