Public App Logo
🌧️ বানভাসি হওয়ার আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়! ⚠️ নিম্নচাপের জেরে ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। রবিবার রাত থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একটানা বৃষ্টিতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা। 🔴 লাল সতর্কতা: পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া 🟠 কমলা সতর্কতা: দক্ষিণবঙ্গের ৭ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 🟡 হলুদ সতর্কতা: কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস 🌧️ হাওড়া ও হুগলিতেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা। এরই মধ্যে মরশুমে প্রথমবার ৩২ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকায় ডিভিসির জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ অঞ্চল। আগামী কয়েক ঘণ্টায় নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা। 👉 কলকাতা-সহ দক্ষিণবঙ্গ কি ফের জলবন্দি হওয়ার পথে? পরিস্থিতির দিকে নজর আবহাওয়া দফতর ও প্রশাসনের। 📍 বার্তাবাহী নিউজ | BARTABAHI NEWS #BreakingNews #WeatherUpdate #RainAlert #KolkataRain #SouthBengal #WestBengal #DVC #LowPressure #HeavyRain #FloodAlert #BartaBahiNews - Beldanga 1 News