🔥 সাতসকালে বেলডাঙ্গায় সাইকেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড!
বেলডাঙ্গা হাটপাড়া এলাকায় আলী সাইকেলের দোকানে সাতসকালে আচমকাই আগুন! ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য।
আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। খবর পেয়ে বেলডাঙ্গা থানার আইসিও ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন।
প্রাথমিকভাবে ব্যাটারি অথবা জলের পাম্পের মোটরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। তবে আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।
🔥 স্থানীয়রা কী বলছেন?
🗣️ দোকানের মালিকের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা।
দেখুন ঘটনাস্থলের ছবি, স্থানীয়দের প্রতিক্রিয়া এবং দোকান মালিকের বক্তব্য—সম্পূর্ণ প্রতিবেদন।
📍 স্থান: বেলডাঙ্গা হাটপাড়া
📲 বার্তাবাহী নিউজ
#Beldanga #BeldangaNews #Murshidabad #Fire #FireIncident #Haatpara #BreakingNews #BartaBahiNews