শনিবার ভোরে ইন্দোনেশিয়ার পূর্ব ফ্লোরেস দ্বীপের উপকূলীয় অঞ্চলে রিখটার স্কেলে ৭.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থা (BMKG) উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে এবং পর পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। ৭.৭ (রিখটার স্কেল) শনিবার ভোর ৪টা ৫৮ মিনিট (স্থানীয় সময়) ফ্লোরেস দ্বীপের উত্তর উপকূলের কাছে, এনদে (Ende) শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের মাত্র ১০ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।মূল কম্পনের পর ৫.৯, ৫.৬ এবং ৬.১ মাত্রার অন্তত তিনটি শক্তিশালী আফটারশক রেকর্ড করা হয়। পূর্ব নুসা তেঙ্গারা, পশ্চিম নুসা তেঙ্গারা ও সুলভেসিপ্রদেশের কিছু অংশের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, যা পরে পরিস্থিতি বিবেচনা করে তুলে নেওয়া হয়। মাউমেরে (Maumere) ও এনদে অঞ্চলে কিছু বাড়িঘর ও একটি বন্দরের টার্মিনাল আংশিক ধসে পড়ার খবর পাওয়া গেছে। আতঙ্কিত মানুষ নিরাপদ উচ্চ ভূমির দিকে সরে যান।প্রাথমিক হিসেবে বড় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।