নিতুড়িয়া: আয়ুসমান আরোগ্য সপ্তাহ উপলক্ষে নিতুড়িয়ার হাড়মাড্ডি গ্রামীণ হাসপাতালে রক্তদান শিবির,BDO,BMOH রক্তদান করলেন
রাজ্য জুড়ে ৮ থেকে ১৪ই আগস্ট সপ্তাহ ব্যাপী পালিত হচ্ছে নতুন রাজ্য সরকারের আয়ুষ্মান আরোগ্য সপ্তাহ । সেই উপলক্ষে বৃহস্পতিবার নিতুরিয়ার হাড়মাড্ডি গ্রামীন হাসপাতালে এলাকার যক্ষা রোগীদের সুষম খাদ্য বিতরণ ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল নিতুড়িয়ার হাড়মাড্ডি গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে।নিতুরিয়া ব্লকের বিডিও প্রবীর কুমার সিনহা রক্তদান করে শিবিরের উদ্বোধন করেন।হাসপাতালের বি এম ও এইচ নবনীতা দেবনাথ,ব্লকের জয়েন্ট বিডিও সহ অন্যান্যরা।