বলরামপুর: বলরামপুর হাট এলাকায় বিরল প্রজাতির পেঁচা উদ্ধার করলো বনদপ্তর
বলরামপুর হাট এলাকার আরএমসি অফিস থেকে একটি অসুস্থ হুতুম পেঁচা উদ্ধার করল স্থানীয় বলরামপুর বনদপ্তর। বুধবার রাতে অফিস চত্বরে দরজার পাশে একটি পূর্ণবয়স্ক পেঁচাকে বসে থাকতে দেখেন আরএমসি-র কর্মীরা।বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পেঁচাটিকে অতি সাবধানে উদ্ধার করে বনদপ্তরের কার্যালয়ে নিয়ে যায়।