ইটাহার: স্বাধীনতা দিবসে MLA মোশারফ হোসেনের নেতৃত্বে ইটাহারের চেকপোস্ট এলাকায় কালীঘাট পন্থী তৃণমূলের নানান কর্মসূচি পালন
নানান কর্মসূচির মধ্য দিয়ে ৮০ তম স্বাধীনতা দিবস পালন করলেন ইটাহারের MLA মোশারফ হোসেনের নেতৃত্বে কালীঘাট পন্থী তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। শনিবার ইটাহারের জয়হাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বিধায়কের প্রত্যক্ষ সহযোগিতায় চেকপোষ্ট এলাকায় অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে মানব সেবায় MLA একাধিক কর্মসূচি গ্রহণ করে থাকেন। সেইমত এবছর প্রথমে জাতীয় পতাকা উত্তলন সহ স্বেচ্ছায় রক্তদান শিবির করা হয়।