অন্নপূর্ণা যোজনার অর্থপ্রাপ্তির পর বিজেপি মহিলা মোর্চার তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ মিছিল শালতোড়ায় বাজারে
অন্নপূর্ণা যোজনার আওতায় উপভোক্তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে অর্থ ঢোকার পর শালতোড়া বাজারে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হল ধন্যবাদ মিছিল।
শালতোড়া মণ্ডল ২ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে শালতোড়া বাজারজুড়ে এই ধন্যবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে অন্নপূর্ণা যোজনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানানো হয়।
মিছিলকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা। হাতে দলীয় পতাকা নিয়ে বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শালতোড়া মণ্ডল ২ বিজেপির নেতৃত্ব এবং মহিলা মোর্চার নেতৃত্ব ও কর্মীরা।
অন্নপূর্ণা যোজনার অর্থপ্রাপ্তিকে সামনে রেখে বিজেপির এই ধন্যবাদ মিছিলকে ঘিরে শালতোড়া বাজারে রাজনৈতিকভাবে তৈরি হয় বাড়তি চর্চার পরিবেশ।
Saltora, Bankura | Aug 17, 2026