রানিগঞ্জ: রানীগঞ্জে সোমবার সকাল নজর কাড়ে এক ব্যতিক্রমী দৃশ্য,থাইল্যান্ড থেকে পদযাত্রা করে বুদ্ধগয়ার উদ্দেশে রওনা
রানীগঞ্জে সোমবার সকাল ন’টার সময় নজর কাড়ে এক ব্যতিক্রমী দৃশ্য। থাইল্যান্ড থেকে পদযাত্রা করে বুদ্ধগয়ার উদ্দেশে রওনা দিয়েছেন একদল বৌদ্ধ ভিক্ষু ও ভক্ত। প্রায় এক মাস ধরে তাঁদের এই দীর্ঘ পদযাত্রা চলছে। বর্তমানে তাঁরা পশ্চিমবঙ্গ অতিক্রম করছেন। রানীগঞ্জ হয়ে তাঁরা ঝাড়খণ্ডে প্রবেশ করবেন, এরপর চূড়ান্ত গন্তব্য বিহারের বুদ্ধগয়া। শান্তি, ভ্রাতৃত্ব ও বুদ্ধের বাণী প্রচারের বার্তা নিয়েই এই পদযাত্রা চলছে।