নিতুড়িয়া: নিতুড়িয়ার ঢাঁঙ্গাজোড় ICDS কেন্দ্র পরিদর্শনে বিধায়িকা মামণি বাউরি
বুধবার পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার নিতুড়িয়া ব্লকের অন্তর্গত ঢাঁঙ্গাজোড় অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন এলাকার তথা রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামণি বাউরি। বুধবার সন্ধ্যায় বিধায়িকা মামনি বাউরি জানান এদিন নিতুড়িয়া ব্লকের ঢাঁঙ্গাজোড় অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করে শিশুদের পড়াশোনা পুষ্টি খাবারের মান,কেন্দ্রের সামগ্রিক পরিবেশ নিয়ে কেন্দ্রের অঙ্গনওয়াড়ী কর্মী সহ গ্রামের বাসিন্দাদের নিয়ে কেন্দ্রের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।