ইটাহার: বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের সহ একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে ইটাহারে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল ট্রাফিক পুলিশ
পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে বুধবারেও একাধিক কর্মসূচি গ্রহণ করল ইটাহার থানার ট্রাফিক পুলিশ। বুধবার ট্রাফিক পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, ইটাহার থানা প্রাঙ্গণে পথ নিরাপত্তা সম্পর্কে পড়ুয়াদের সচেতন করা সহ বিনামূল্যে দূষণ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন ইটাহার চৌরঙ্গী মোড়ে যান বাহন চালক সহ পথ চলতি সাধারণ মানুষদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেন ইটাহার গ্রামীণ হাসপাতালের চিকিৎসক। জানা গিয়েছে, প্রায় ৫০ জনের চক্ষু পরীক্ষা করান।