জয়পুর: বেআইনি ভাবে মজুত করে রাখা ইউরিয়া উদ্ধার করল পুলিশ ও প্রশাসন। জয়পুর ব্লক সদর এলাকায়
Jaipur, Purulia | Aug 11, 2026 বেআইনি ভাবে মজুত করে রাখা প্রায় ১০,৫০০ কেজি ইউরিয়া উদ্ধার করল পুলিশ ও প্রশাসন। মঙ্গলবার জয়পুর ব্লক সদর এলাকায় একটি গুদামে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কৃষি দফতর ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩০০ বস্তা ইউরিয়া উদ্ধার হয়। প্রতিটি বস্তায় ছিল ৩৫ কেজি করে সার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সারের সঙ্গে নথিভুক্ত মজুতের মিল পাওয়া যায়নি। বৈধ নথিও দেখাতে পারেননি গুদাম মালিক সুরেশ কুমার। ঘটনায় জয়পুর থানায় মামলা দায়ের করে তাঁকে গ্রেফতার করা হয়েছে