পরমপিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক বালক ব্রহ্মচারী মহারাজ ১৯৭৯ সালের ৩০ আগস্ট প্রথম গড়জয়পুর হাই স্কুল ময়দানে শুভ পদার্পণ করেন। সেই স্মৃতিকে সামনে রেখে রবিবার, ৩০ আগস্ট ২০২৬, গড়জয়পুর স্বাগতম ভবনে সারাদিনব্যাপী বৈদিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাঁকুড়া, আড়ষা, মানবাজার, বান্দ্যোয়ান-সহ বিভিন্ন এলাকার অতিথি প্রতিনিধি ও পুরুলিয়া জেলা কমিটির সন্তান দলের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন পুরুলিয়া জেলার দক্ষ সংগঠক মধুসূদন মৈত্র ।
Jaipur, Purulia | Aug 30, 2026