মানবাজার ১: কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করার পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে বিধায়কের কাছে স্মারকলিপি প্রদান আদিবাসীদের
কুড়মী সম্প্রদায়কে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনার বিষয়ে প্রতিবাদ জানিয়ে মানবাজার বিধানসভার বিধায়ক ময়না মূর্মুর কাছে মিছিল সহযোগে ডেপুটেশন দিলো ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন।সোমবার বিকেল ৪ টা নাগাদ মানবাজার ইন্দকুড়ি থেকে মিছিল করে মানবাজার পাথরমহড়া বিধায়কের কার্যালয়ে পৌঁছায় বিভিন্ন আদিবাসী সংগঠনের সদস্যরা।এদিন বিধায়ক কার্যালয়ের রাস্তার সামনে বসে পড়ে আদিবাসী সংগঠনের সদস্যরা,প্রতিবাদ স্লোগান দিতে থাকেন ।