পাড়া: পাড়া শিব মন্দির, চন্ডী মন্দির ও পাড়া গার্লস হাই স্কুলে সাফাই অভিযান, সেবা সংকল্প অভিযানে বিজেপির উদ্যোগ
Para, Purulia | Sep 28, 2026 সোমবার সকাল ১০টা নাগাদ পাড়া বিধানসভা বিজেপির মণ্ডল ৪-এর উদ্যোগে পাড়া অঞ্চলের পাড়া শিব মন্দির, চন্ডী মন্দির ও পাড়া গার্লস হাই স্কুলে সাফাই অভিযান করা হলো। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বিজেপির কর্মী-সমর্থকেরা মন্দির ও বিদ্যালয় চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী সহ অন্যান্য সমস্ত বিজেপির নেতৃত্ব