হুড়া: হুড়ায় ফ্রেন্ডশিপ ক্লাবের গণেশ পুজোর উদ্বোধন করলেন মন্ত্রী,উপস্থিত বিধায়ক
Hura, Purulia | Sep 14, 2026 হুড়ায় ফ্রেন্ডশিপ ক্লাবের গণেশ পুজোর উদ্বোধন হল আজ। পুরুলিয়ার হুড়া হাঁটতলা ময়দানে সোমবার রাত সাড়ে ৮টায় উদ্বোধন হলো হুড়া ফ্রেন্ডশিপ ক্লাবের ১৬ তম বর্ষের গণেশ পুজোর। উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী নদীয়ার চাঁদ বাউরি ও কাশীপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদা। উপস্থিত ছিলেন হুড়ার বিডিও শিলাদিত্য জানা, জয়েন্ট বিডিও অর্কদীপ পাল, হুড়া থানার ওসি বিশ্বজিৎ সরকার ও ট্রাফিক ওসি সঞ্জয় সাঁতরা সহ বিশিষ্ট ব্যক্তিরা।