সারথী প্রকল্পে পড়ুয়াদের সাইকেল বিতরণ
ফাঁসিদেওয়া ব্লক অফিসে আজ ছাত্রছাত্রীদের মধ্যে সারথী প্রকল্পের সাইকেল বিতরণ করা হল। অনুষ্ঠানে উপস্থিত থেকে পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেন ফাঁসিদেওয়া বিধানসভার বিধায়ক দুর্গা মুর্মু। উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়া ব্লকের বিডিও বনানী মজুমদার-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
পড়াশোনার ক্ষেত্রে যাতায়াতের সুবিধা করে দিতে রাজ্য সরকারের এই উদ্যোগ। সাইকেল পেয়ে খুশি পড়ুয়ারা। অনুষ্ঠানে বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা পড়ুয়াদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়া এবং মন দিয়ে পড়াশোনা করার বার্তা দেন।