মানবাজার ২: গোপন সূত্রে খবর পেয়ে বোরো থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে বোরো থানার পুলিশ
গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ চোলাই মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালালো বোরো থানার পুলিশ। সোমবার আনুমানিক সন্ধ্যা ৭ টা নাগাদ বোরো থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৪০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদ ও মদ তৈরির উপকরণ ঘটনাস্থলেই নষ্ট করে দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বোরো থানার বিভিন্ন এলাকায় অবৈধ চোলাই মদ তৈরির খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।