বলরামপুর: লহরিয়া শিবমন্দির থেকে জল তুলে বেড়াদা মন্দির আসার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বোলবম পুন্যর্থীর
বাগমুন্ডির লহরিয়া শিবমন্দির থেকে জল তুলে বেড়াদা মন্দির আসার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার মুখে পড়েন দুই বোলবম পুণ্যার্থী। বলরামপুর-বাগমুন্ডি রাজ্য সড়কের মাঠা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন উরমা গ্রামের বাসিন্দা উপেন মাহাতো ও বাসুদেব সিং সর্দার।জখমদের আনা হয় বলরামপুর বাঁশগড় হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা উপেন মাহাতো কে মৃত ঘোষণা করে।