আবাস যোজনার সার্ভে ঘিরে উত্তেজনা,কালিনগর ১ গ্রাম পঞ্চায়েতের চর দুর্গাপুরে ক্ষোভ
আবাস যোজনার নতুন ঘরের সার্ভেকে কেন্দ্র করে চরম অনিয়মের অভিযোগ।কালিনগর ১ গ্রাম পঞ্চায়েতের চর দুর্গাপুর গ্রাম। যোগ্য সুবিধভোগীদের নাম বাদ দিয়ে স্বজনপোষণ এবং অন্যায্যভাবে তালিকা তৈরির অভিযোগে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
স্থানীয়দের দাবি, প্রকৃত কাঁচা বাড়ির মালিক এবং অসচ্ছল পরিবারগুলোকে বঞ্চিত করে প্রভাবশালী ও অসৎ উপায়ে অনেকের নাম তালিকায় তুলে ধরা হয়েছে। সার্ভে প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা রাখা হয়নি বলেও তারা সরব হন। ক্ষুব্ধ গ্রামবাসীরা পঞ্চায়েত প্রতিনিধিদের ঘিরে ধরে তীব্র প্রতিবাদ জানান এবং সঠিক তদন্তের দাবি তোলেন।
#chordurgapur #kalinagar #raninagar #block #abasjojona