কাঁকসা: পানাগড়ে হোটেলের পাঁচিল ভাঙা কে কেন্দ্র করে রাজনৈতিক তর্জা,পড়লো পোষ্টার, ঘটনাস্থল খতিয়ে দেখলো প্রশাসনিক আধিকারিকরা
দার্জিলিং মোরে এক হোটেল মালিকের সীমানা পাঁচিল ভেঙ্গে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কাঁকসায় শুরু হয় রাজনৈতিক তর্জা।এরই মাঝে সোমবার কাঁকসার বিডিও অফিস ও কাঁকসার সমস্ত সরকারি দফতরের বাইরে তৃণমূল নেতা পিরু খানের নামের পোষ্টার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।বিজেপির পক্ষ থেকে এই পোষ্টার দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।সেখানে লেখা হয়,হোটেল মালিকের পাঁচিল ভেঙে দেওয়ার পরেও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা পিরু খান।প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন