রায়গঞ্জ: রায়গঞ্জে বর্ণাঢ্য তিরঙ্গা র্যালি, উৎসবে মাতল প্রশাসন-ছাত্রসমাজ
উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালিত হয়। শুক্রবার সকালে রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চবিদ্যা চক্র থেকে ঘড়ি মোড় পর্যন্ত তিরঙ্গা র্যালি বের হয়। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাতে পতাকা নিয়ে অংশ নেয়। জেলাশাসক অভিজিৎ শেভালে, মন্ত্রী কৌশিক চৌধুরী-সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন। র্যালিতে ‘বন্দে মাতরম’ ও জাতীয় সংগীত পরিবেশিত হয়। দেশপ্রেম জাগাতে এই আয়োজন।