ইসলামপুর: আট বছর কেটে গেল, তবুও দাড়িভিট কাণ্ডে বিচার কোথায়?—মাতৃভাষা দিবসের মঞ্চ থেকেই উঠল তীব্র প্রশ্ন
আট বছর কেটে গেল, তবুও দাড়িভিট কাণ্ডে বিচার কোথায়?—মাতৃভাষা দিবসের মঞ্চ থেকেই উঠল তীব্র প্রশ্ন। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল দাড়িভিট হাইস্কুল চত্বর। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় প্রাক্তন দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের। সেই ঘটনার আট বছর পরেও বিচার না মেলায় ক্ষোভে ফুঁসছে নিহতদের পরিবার। রবিবার প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে দাড়িভিটে মাতৃভাষা দিবস পালন করে এবিভিপি। আর সেই মঞ্চ থেকেই নিহত দুই ছাত্রের পরিবারের পাশে থা