স্বচ্ছতা হি সেবা ২০২৬ উপলক্ষে খোয়াইয়ে প্রশাসন-পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ
খোয়াই, ৩০ সেপ্টেম্বর: ‘স্বচ্ছতা হি সেবা–২০২৬’ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার খোয়াইয়ের অ্যাস্ট্রো টার্ফ গ্রাউন্ডে খোয়াই জেলা প্রশাসন ও খোয়াই জেলা পুলিশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়। খেলাধুলার মাধ্যমে দলগত মনোভাব, শৃঙ্খলা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। খোয়াই জেলা প্রশাসন ও খোয়াই জেলা পুলিশ যৌথভাবে পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার বার্তা দেয়।