হেমতাবাদ: হেমতাবাদ থানায় পুলিশের উদ্যোগে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান
ট্রাফিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় স্থান অধিকারীদের পুরষ্কৃত করল হেমতাবাদ থানার পুলিশ প্রশাসন। শনিবার দুপুরে হেমতাবাদ ট্রাফিক পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে স্থান অধিকারীদের হাতে পুরষ্কার তুলে দেন হেমতাবাদ থানার আইসি সমর রায়, হেমতাবাদ থানার ট্রাফিক ওসি সুপ্রিয় বসাক সহ পুলিশ আধিকারিক রা। পাশাপাশি ছাত্রছাত্রীদের পথ নিরাপত্তার পাঠ দেওয়া হয়।