কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর তথা চাষাপাড়া বুড়িমা মন্দির কমিটির প্রাক্তন সম্পাদক গৌতম ঘোষ ওরফে গোতো কে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল দুপুরে তাকে কোতোয়ালি থানার পুলিশ গ্রেফতার করে এবং আজ তাকে কোর্টে তোলা হয়। তার বিরুদ্ধে পুলিশ অর্থ তছরুপ সহ এলাকায় দাদাগিরি, মারপিট ইত্যাদি বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ বিষয়ে গৌতম ঘোষ কি বলেছেন দেখুন।