কাঁকসা: হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলো কাঁকসা থানার পুলিশ,উপস্থিত কাঁকসায় IC
বিভিন্ন সময়ে কাঁকসা থানা এলাকা থেকে বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া 44 টি মোবাইল ফোন উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলি 'ফিরে পাওয়া' কর্মসূচির মাধ্যমে প্রকৃত মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁকসা থানার আইসি প্রসূন খাঁ। এছাড়াও ছিলেন কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা। এবং কাঁকসা থানার সাইবার বিভাগে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক শুভেন্দু হাটি।