বলরামপুর: শ্রাবণী মেলার চতুর্থ সোমবারে বেড়াদা পাতালেশ্বর ধামে ভক্তদের ঢল, কড়া নিরাপত্তায় চলছে পুজো
শ্রাবণের চতুর্থ সোমবারেও পুরুলিয়ার বিখ্যাত বেড়াদা মহাদেব বাবা পাতালেশ্বর ধামে উপচে পড়ল ভক্তদের ভিড়। রাত বারোটা পেরোতেই দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা বাবার মাথায় জল ঢালতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে শুরু করেন। সকাল গড়িয়ে গেলেও মন্দির চত্বরে উপাসনাকারীদের সেই একই ব্যস্ত ছবি ধরা পড়ে।পুণ্যার্থীরা যাতে কোনোভাবেই মূল সড়কে প্রবেশ করতে না পারে ,তা নিশ্চিত করতে প্রচুর সংখ্যক পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন রয়েছে মন্দির প্রাঙ্গনে।