রায়গঞ্জ: দেশভাগের কালো রাতের স্মৃতি’—উত্তর দিনাজপুরে বিজেপির বিভীষিকা স্মরণসভা
উত্তর দিনাজপুর জেলা বিজেপির আয়োজনে শুক্রবার রায়গঞ্জ বিধান মঞ্চে বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালিত হয়। বিকালের এই কর্মসূচিতে জেলা সভাপতি নিমাই কবিরাজ, মন্ত্রী কৌশিক চৌধুরী, বিধায়ক হরিপদ বর্মন ও রাজ্য নেতৃত্ব শ্যামচাঁদ ঘোষ উপস্থিত ছিলেন। সাংসদ কার্তিক চন্দ্র পাল সামাজিক মাধ্যমে এই তথ্য জানান। কর্মসুচীতে বক্তব্য রাখেন তিনি। দেশভাগের ত্রাস স্মরণ করে ঐক্যের বার্তা দেওয়া হয়।