জয়পুর: ঝুলন্ত গৃহবধূর দেহ উদ্ধার মুকুন্দপুর গ্রামে
Jaipur, Purulia | Aug 13, 2026 জয়পুর থানার মুকুন্দপুর গ্রামে আজ বৃহস্পতিবার এক গৃহ বধূর ঝুলন্ত উদ্ধার হয়। পরিবারের লোকজন জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। দেহটি ম্যাজিস্ট্রেট পর্যায় সুরতহাল করার পর ময়নাতন্ত্রের জন্য পাঠানো হবে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজে হাসপাতালে। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ