তখন রবিবার বিকাল ৪.৫০। ডুয়ার্স রানি খাঁচা ছেড়ে বক্সার ময়দানে নেমে পড়লেন রাজত্ব করতে। ডুয়ার্সের রানীকে তো চেনেন?
গত ২ অক্টোবর কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভুপেন্দ্র যাদব ও রাজ্যের মুখ্যমন্ত্রী বাঘিনীতে এনক্লোজার থেকে বক্সার জঙ্গলে উন্মুক্ত করলেও বাঘিনী এনক্লোজার ছেড়ে যায়নি। সেই বাঘিনী এখন ডুয়ার্সের জঙ্গলের রানী। তিনটে ছবিতেই রানীর জঙ্গল অভিষেকের নানা ভঙ্গি আছে। দেখুন। রবিবার বিকেলে এনক্লোজার ছেড়ে রানী জঙ্গলে চলে গেল, রাজত্ব করতে...